Thursday, June 18, 2026

চুল্লি থেকে বেরিয়ে এল গলা লোহা, ঝলসে গেলেন ৯ শ্রমিক

Date:

Share post:

মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী বাঁকুড়ার বড়জোড়ার একটি বেসরকারি অ্যালয় কারখানা। আচমকা চুল্লি থেকে গলা লোহা গড়িয়ে এসে ঝলসে দিল ৯ শ্রমিককে। দ্রুত তাঁদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার রাতে বড়জোড়া ব্লকের ঘুটগড়িয়া শিল্প তালুকে সকালে বেসরকারি ফেরো অ্যালয় কারখানায় কাজ শুরু হওয়ার পরই ঘটে এই বিপত্তি। জানা গিয়েছে, গলিত লোহা উপচে তাদের শরীরের উপর পড়ে যায়। কিছু বোঝার আগেই লোহায় ঝলসে যায় তাদের শরীর। দ্রুত তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় একজনকে।

তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই বড়জোড়া পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কারখানায় আদৌ কোনও নিরাপত্তা ব্যবস্থা ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনা এড়াতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল তাও খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...