Saturday, April 4, 2026

চোর সন্দেহে গণপিটুনি ভাঙড়ে! মৃতদেহ ময়নাতদন্তে পাঠাতে বাধা পরিবারের

Date:

Share post:

ফের চোর সন্দেহে গণপিটুনির আশঙ্কা দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ে। ঘটনা আদৌ গণপিটুনি কিনা তা জানা যাবে দেহের ময়নাতদন্তের পরে। যদিও দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যেতে পুলিশকে বাধার মুখে পড়তে হয় মৃতের পরিবারের। স্থানীয়দের দাবি এলাকায় বেশ কিছুদিন চুরির ঘটনা ঘটায় শনিবার রাতে ওই ব্যক্তিকে বেঁধে মারধর করা হয়।

ভাঙড় থানার কাছে বাজার এলাকায় বেশ কিছু দিন ধরে চুরির ঘটনা ঘটছিল। বাজারে রাতের পাহাদার থাকলেও চুরি হচ্ছিল। তবে পাহারাদার চলে যাওয়ার পরে চুরির ঘটনা ঘটায় ব্যবসায়ীরা নিজেরাই শনিবার রাতে নজরদারি করেন। তখনই আজগর আলি (৫০) নামে ওই ব্যক্তিকে দেখতে পান তাঁরা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, আজগরকে সেখানেই বেঁধে রাখা হয়। অনেকের দাবি সেখানেই মারধর করা হয়। সেই সময়ই অনেকে দেখতে পান ওই ব্যক্তি মাদকাশক্ত। সকালে সেখানে আজগরের মৃতদেহ উদ্ধার হয়। প্রশ্ন উঠেছে পুলিশের নজরদারি নিয়েও। থানার কাছেই মৃতদেহ পড়ে থাকা সত্ত্বেও পুলিশের নজর কীভাবে এড়িয়ে গেল এই ঘটনা, তা নিয়ে প্রশ্ন বাসিন্দাদের।

সকালে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করলে বাধা দেয় মৃতের পরিবার। ময়নাতদন্তের আগে গণপিটুনির বিষয়ে নিশ্চিত হওয়া যাবে না বলে দাবি পুলিশের। যদিও এই ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...