অনন্ত আম্বানির বিয়েতে নিমন্ত্রিত টলিউডের একমাত্র নায়িকা! কে তিনি?

Date:

Share post:

অনন্ত আম্বানি – রাধিকা মার্চেন্টের বিয়ের (Anant Ambani Radhika Merchent wedding) আর মাত্র চার দিন বাকি। হাই প্রোফাইল অতিথি তালিকায় বলিউড, হলিউডের পাশাপাশি এবার জায়গা করে নিয়েছে টলিউডও। বাংলা থেকে একমাত্র নিমন্ত্রিত হিসেবে যে অভিনেত্রীর নাম উঠে এসেছে তাঁর কথা জানলে চমকে উঠবেন আপনিও। যদিও তিনি যে শুধুমাত্র টলিউড অভিনেত্রী (Tollywood actress) এটা বলা যাবে না কারণ কর্ম সূত্রে বলিউডের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। সেই বঙ্গতনয়া আর কেউ নন বরং অভিনেত্রী রাইমা সেন (Raima Sen)। চুপিসারে তাঁর কাছেও এসে পৌঁছেছে হাই প্রোফাইল নিমন্ত্রণপত্র। আগামী ১৪ জুলাই জিও ওয়ার্ল্ড সেন্টারে মঙ্গল উৎসব (Mangal Utsav in Jio World Centre) অর্থাৎ রিসেপশনে হাজির থাকবেন মুনমুন কন্যা।

অনন্ত আম্বানি – রাধিকা মার্চেন্টের বিয়ে নিয়ে শুরু থেকেই উন্মাদনা রয়েছে। কখনও প্রি-ওয়েডিং সেরেমনি আবার কখনও সংগীত অনুষ্ঠান, সবই তারকাদের ঝলমলে উপস্থিতি নজর কেড়েছেন নেটিজেনদের। শোনা যাচ্ছে হলিউড গায়ক জাস্টিন বিবার (Justin Bieber) বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করবেন। দেশ-বিদেশ থেকে হাইপ্রোফাইল অতিথিরা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। এর মাঝে রাজকীয় বিয়ের কার্ড সোশ্যাল মিডিয়া (Social media) শেয়ার করে অভিনেত্রী রাইমা (Raima Sen) জানিয়েছেন তিনি এই নিমন্ত্রণ রক্ষা করবেন এবং অভিজ্ঞতা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেবেন। কার্ডে উল্লেখিত ড্রেস কোড মেনে ভারতীয় পোশাকেই দেখা যাবে সুচিত্রা সেনের নাতনিকে।

spot_img

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...