Wednesday, June 24, 2026

ভাঙড়ে গণপিটুনির ঘটনায় ধৃত ২ 

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার ভাঙড়ে (Bhangar) চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার এই মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ চেক করে পুলিশ। তার ভিত্তিতেই দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত বাকিদের খোঁজ চালাচ্ছে ভাঙড় থানার পুলিশ (bhangar police station)।মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করা হয়েছে।

ভাঙড় বাজার এলাকায় গত কয়েক দিন ধরে চুরির ঘটনা বেড়ে গিয়েছিল বলে অভিযোগ স্থানীয়দের। এলাকায় রাতপাহারার বন্দোবস্ত করা হয়েছিল। কিন্তু তাতেও কোন কাজ হচ্ছিল না। এরপর রবিবার ভাঙড় বাজার এলাকায় আজগর মোল্লা নামের ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে খুন করা হয়। উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সিসিটিভি ফুটেজ দেখে মারধরের বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়েছে পুলিশ। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর মিলেছে।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...