Wednesday, June 24, 2026

দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন সিআরসেভেন? মুখ খুললেন পর্তুগিজ তারকা

Date:

Share post:

কোয়ার্টার ফাইনালে হেরে ইউরো থেকে ছিটকে গিয়েছে পর্তুগালক। ছিটকে যাওয়ার পর প্রথমবার মুখ খুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। রোনাল্ডো টুর্নামেন্টে পাঁচ ম্যাচ খেলে একটিও গোল করতে পারেননি। ফলে ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখে পড়েছেন পর্তুগিজ মহাতারকা। জোর জল্পনা শুরু হয়েছে, তাহলে কি দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন সিআরসেভেন! আর এই নিয়ে মুখ খুললেন রোনাল্ডো।

এই পরিস্থিতিতে রোনাল্ডো নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘এমন বিদায় আমাদের প্রাপ্য ছিল না। আমরা আরও বেশি কিছু অর্জন করতে চেয়েছিলাম। আমাদের প্রাপ্য আরও বেশি ছিল। আমাদের প্রত্যেকের জন্য এবং পর্তুগালের জন্য।’ পাশাপাশি সাফল্য ও ব্যর্থতায় সমানভাবে পাশে থাকার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘আপনারা যে সমর্থন দিয়েছেন এবং আমরা যা কিছু অর্জন করেছি, সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ। আমি নিশ্চিত, পর্তুগাল ফুটবলের উন্নতির ধারা আগামী দিনেও বজায় থাকবে।’

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে নিজের পোস্টে একটিও শব্দ খরচ করেননি রোনাল্ডো। যদিও তাঁর ঘনিষ্ঠমহলের দাবি, চল্লিশ ছুঁইছুঁই পর্তুগিজ তারকা ২০২৬ বিশ্বকাপেও খেলতে চান। দেশকে বিশ্বসেরা করার একটা শেষ চেষ্টা করার পাশাপাশি টানা ছ’টি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়তে চান। রোনাল্ডো নিজে বলছেন, ‘‘জাতীয় দলকে আরও এগিয়ে নিয়ে যেতে পারতাম। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারিনি। ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচটা আমাদেরই জেতা উচিত ছিল। ম্যাচটা আবার দেখলে সবাই বুঝতে পারবেন, সেদিন পর্তুগালই ভাল খেলেছিল।’’

আরও পড়ুন- জিম্বাবোয়ের বিরুদ্ধে দাপুটে জয় ভারতের


Related articles

মিড ডে মিলে ডিমের দাবি থেকে ‘উপযুক্ত’র ব্যাখ্যা চেয়ে গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন কুণালের

কলকাতার সরকারি স্কুলে মিড ডে মিলে দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। ফলে সেই পাতে পড়বে না ডিম। বুধবার, বিধানসভার...

কোহলির ফিটনেস নিয়ে কাটল ধোঁয়াশা, হার্দিককে নিয়ে বিরাট জল্পনা

বিরাট কোহলির (Virat Kohli) ফিটনেস নিয়ে ধোঁয়াশা কাটল। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে পারবেন কিং কোহলি। কয়েকদিন আগেই ইংল্যান্ডের...

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...