Saturday, April 4, 2026

টি-২০ বিশ্বকাপ জয়ের পুরস্কার মূল্য ১২৫ কোটির মধ্যে বিরাট-রোহিতের পকেটে কত টাকা ঢুকলো, দ্রাবিড়ই বা পেলেন কত ?

Date:

Share post:

সদ্য টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার জন্য বিরাট আর্থিক পুরস্কার ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। ১২৫ কোটি টাকা ঘোষণা করে বিসিসিআই। সেই পুরস্কার মূল্য ইতিমধ্যে টিম ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছে বোর্ড সভাপতি রজার বিনি। আর এবার সামনে এল সেই ১২৫ কোটির টাকার মধ্যে কার ঝুলিতে কত টাকা ঢুকল।

সূত্রের খবর, দলের ১৫ জন ক্রিকেটার ৫ কোটি টাকা করে পাবেন। সেই তালিকায় রয়েছেন যারা প্রতিটি ম্যাচে দলে ছিলেন, যেমন বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়ারা। এছারাও, রয়েছেন কোনও ম্যাচ না খেলা সঞ্জু স্যামসন, যশস্বী জসওয়াল ও যুজবেন্দ্র চ্যাহালরাও। এছাড়াও জানা যাচ্ছে, কোচ রাহুল দ্রাবিড় পাবেন ৫ কোটি টাকা। রিজার্ভে থাকা রিঙ্কু সিং, শুভমান গিল, আবেশ খান ও খলিল আহমেদ পুরস্কার পাবেন। তাঁরাও প্রত্যেকে পাচ্ছেন ১ কোটি টাকা করে। ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, ফিল্ডিং কোচ টি দিলীপ ও বোলিং কোচ পরশ মামব্রে, তাঁরা ২.৫ কোটি টাকা করে পাবেন। দলের বাকি সাপোর্ট স্টাফ, অর্থাৎ, তিনজন ফিজিও, তিনজন থ্রোডাউন বিশেষজ্ঞ, দু’জন ম্যাসিয়োর এবং স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ ২ কোটি টাকা করে পাবেন। এছারাও , নির্বাচক প্রধান অজিত আগারকার-সহ পাঁচজন নির্বাচকও ১ কোটি টাকা করে পাবেন বলে জানা গিয়েছে। বাকি টাকা ভাগ করে দেওয়া হবে ভিডিও বিশ্লেষক ও দলের সঙ্গে যাওয়া বোর্ডের সদস্যদের মধ্যে। এই নিয়ে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছেন, “ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের টাকা পাওয়ার বিষয়ে জানানো হয়েছে। তাঁদেরকে আমরা বলেছি ইনভয়েস জমা করতে।”

আরও পড়ুন- লন্ডনে জন্মদিন পালন সৌরভ গঙ্গোপাধ্যায়ের, শুভেচ্ছা বার্তা সচিনের


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...