Monday, April 6, 2026

কলকাতায় ক্রেনের টানে এগোলো ইসকনের রথ! 

Date:

Share post:

রথযাত্রায় (Rathayatra) বিপত্তি, সারথির উপর আস্থা ছেড়ে যন্ত্রের দৌলতেই গন্তব্যে পৌঁছাতে হলো জগন্নাথকে। রথের রশিতে টান দিয়ে আরাধ্য দেবতাকে তাঁর মাসির বাড়ি নিয়ে যাওয়া হল না ভক্তদের। রবিবার ইসকনের রথযাত্রা (ISKON Rathayatra)শুরু হতেই মাঝপথে কাটলো সুর। ৫২ বছরের ইতিহাসে এই প্রথম জগন্নাথের রথ টেনে নিয়ে যেতে ক্রেনের ব্যবহার করতে হলো।

এ বছর দুদিন ব্যাপী রথযাত্রা পালিত হচ্ছে। রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উৎসবের সূচনা করেন। এরপর বৃষ্টি বিঘ্নিত হয় যাত্রাপথে আচমকাই ফ্যাসাদে পরে জগন্নাথের রথ (Jagannath’s Chariot), কিছুটা রাস্তা যাওয়ার পর দেখা যায় নন্দীঘোষের (জগন্নাথের রথের নাম) স্টিয়ারিং ভেঙে গিয়েছে। অনেক চেষ্টার পরেও ভাঙা স্টিয়ারিং দিয়ে রথ চালানো সম্ভব না হলে বিকল্প ব্যবস্থা ইসকন (ISKON ) কর্তৃপক্ষ ও কলকাতা পুলিশ (Kolkata Police) ক্রেন ব্যবহারের সিদ্ধান্ত নেন। রীতি অনুযায়ী, বলরাম ও সুভদ্রা আগেই পৌঁছে যান মাসির বাড়ি। তবে এবার সেই নিয়মে বদল এসেছে। তাই সবার শুরুতেই ক্রেনে করেই হাঙ্গারফোর্ড স্ট্রিট থেকে এক্সাইড মোড় হয়ে সবার আগেই জগন্নাথের রথ পৌঁছে যায় পার্ক স্ট্রিটের মাসির বাড়ির মেলা প্রাঙ্গণে। আগামী ১৬ জুলাই পুনর্যাত্রার আগে রথ ঠিক হয়ে যাবে বলে আশাবাদী ইসকন কর্তৃপক্ষ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...