Saturday, March 14, 2026

বৃষ্টি বিপর্যস্ত মুম্বই, ট্রেন থেকে প্লেন – ব্যাহত যোগাযোগ

Date:

Share post:

মধ্যরাত থেকে অবিশ্রাম বৃষ্টির কারণে শিল্পনগরীর জনজীবন বিপর্যস্ত। গুরুত্বপূর্ণ একাধিক এলাকা জলের তলায়। সেই সঙ্গে বেশ কয়েকটি রুটে বন্ধ লোকাল ট্রেন চলাচল। প্রয়োজন ছাড়া দেশের সবথেকে ব্যস্ত শহরের নাগরিকদের বাইরে না বেরোনোর অনুরোধ রেল দফতরের।

সোমবার রাত ২ টো থেকে ভোর ৬টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ২৭০ মিলিমিটার। সোমবারও ২৪ ঘণ্টার জন্য জারি হয়েছে বৃষ্টির কমলা সতর্কতা। মঙ্গলবারও জারি হয়েছে হলুদ সতর্কতা। প্রবল বৃষ্টির জেরে মুম্বইয়ের সব স্কুল দ্বিতীয় হাফে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। মুম্বই প্রশাসনের দাবি, গোটা শহরে যে পরিমাণ জল জমে গিয়েছে তা নামতে প্রায় দুঘণ্টা সময় লাগবে। কিন্তু রাত থেকে বৃষ্টি বন্ধ না হওয়ায় সেই প্রক্রিয়া বাধা পায়।

অন্যদিকে মুম্বই রেলের হার্বার লাইনে চুন্নাভাটি স্টেশন এলাকায় লাইনে ব্যাপক জল জমে যায়। তার ফলে দীর্ঘক্ষণ হার্বার লাইনে রেল চলাচল বন্ধ হয়ে যায়। মেন লাইনের ছত্রপতি শিবাজী টার্মিনাস থেকে থানে পর্যন্ত রেল চলাচল বন্ধ হয়ে মেল এক্সপ্রেস ট্রেন বাণিজ্য নগরীতে ঢোকা বেরোনো বন্ধ হয়ে যায়। পরে গতি নিয়ন্ত্রিত করে ফের এই লাইনে ট্রেন চলাচল শুরু হয়। যদিও হার্বার লাইনের ওয়াডালা থেকে মানখুর্দ পর্যন্ত রেল চলাচল বন্ধ রেখে অন্য অংশে ট্রেন চালানো শুরু হয়। পরিস্থিতি স্বাভাবিক হয় রেললাইন থেকে জল না নেমে গেলে রেল চলাচল স্বাভাবিক হবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

মধ্যরাত থেকে বৃষ্টির জেরে রাত ২.২২ মিনিট থেকে ভোর ৩.৪০ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল বিমান ওঠানামাও। মোট ২৭টি বিমানকে দেশের বিভিন্ন বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়। পরবর্তীকালে বিমানবন্দরের পরিষেবার কাজ শুরু হলেও বিমান ওড়ার ক্ষেত্রে সংখ্যা অনেক কম রাখা হয়।

spot_img

Related articles

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...