Saturday, April 4, 2026

আজ সুপ্রিম কোর্টে NEET UG মামলার শুনানি 

Date:

Share post:

ডাক্তারের প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজিতে (NEET UG) প্রশ্নফাঁসকে কেন্দ্র করে দেশ জুড়ে বিতর্ক দানা বেঁধেছে। তদন্তভার গ্রহণ করে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে সিবিআই (CBI)। পরীক্ষা বাতিল থেকে শুরু করে কাউন্সিলিং হঠাৎ করে স্থগিত করে দেওয়া, দেশের অন্যতম বড় পরীক্ষায় অনিয়মের অভিযোগে শীর্ষ আদালতে ৩৮টি মামলা দায়ের হয়েছে। আজই শুনানি। শীর্ষ আদালত (Supreme Court) সূত্রে খবর, আজ বেলা ১১টা নাগাদ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud), বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুনানি হবে।

নিট কেলেঙ্কারি ফাঁস হবার পর পরীক্ষা বাতিলের দাবি তুলে দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ হয়েছে। এই মামলায় গত শুক্রবার কেন্দ্রের তরফে হলফনামা দিয়ে আদালতে জানানো হয় যে পুরো পরীক্ষা বাতিল হলে লক্ষ লক্ষ সৎ পরীক্ষার্থী বিপদে পড়বেন। শুধু তাই নয় এই পরীক্ষায় বড় মাপের অনিয়মের প্রমাণ মেনেনি বলে জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক (union education ministry)। হলফনামায় বলা হয়েছে সিবিআই তদন্ত করছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এই আবহে আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কী রায় দেয় সেদিকে নজর থাকবে।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...