Tuesday, June 23, 2026

উল্টো ফলের আশঙ্কা! ঋতুকালীন সবেতন ছুটির আর্জিতে ‘না’ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

আমরা একেবারেই এই দাবির বিরোধী নই, কিন্তু আদালতের রায়ে উল্টো ফল হতে পারে। আর সেকারণেই কেন্দ্র ও রাজ্যগুলির উচিত সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে। ঋতুকালীন সময়ে (Periods) মাসে কমপক্ষে ২ দিন সবেতন ছুটি (Pay Leave) দেওয়ার আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে (Supreme Court of India)। সোমবার সেই মামলার আর্জিতে সায় দিল না দেশের শীর্ষ আদালত।

এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দেয় এই ব্যাপারে আদালত সিদ্ধান্ত নিতে পারে না। রাজ্য ও কেন্দ্র উভয়পক্ষ আলোচনা করেই একটি সিদ্ধান্তে পৌঁছতে হবে। সোমবার এই মামলার সওয়াল জবাব চলাকালীন প্রধান বিচারপতি চন্দ্রচূড় সাফ জানান, আমরা এই দাবির বিরোধী নই। কিন্তু আদালতের রায়ে উল্টো ফলও হতে পারে। কারণ প্রতি মাসে দুই থেকে তিন দিন সবেতন ছুটির নির্দেশ জারির পর বেসরকারি সংস্থাগুলি মহিলাদের নিয়োগের ক্ষেত্রে আপত্তি দেখাতে পারেন। আর তাতে সবচেয়ে বড় সমস্যায় পড়বেন মহিলারা। তাই কেন্দ্র ও রাজ্য সরকারগুলির উচিত সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে একটি সিদ্ধান্তে পৌঁছনো।

বর্তমানে বিহারে রাজ্য সরকারের মহিলারা ঋতুকালীন সময়ে দু’দিন সবেতন ছুটি পান। লালুপ্রসাদ যাদব বিহারের মুখ্যমন্ত্রী থাকাকালীন ১৯৯২ সালে এই ছুটি চালু করেছিলেন। সম্প্রতি কেরলের পিনারাই বিজয়ন সরকারও মাসে তিন দিন সবেতন ছুটি মঞ্জুর করেছে। তারপরই সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। আর সেই মামলায় এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...