Friday, April 3, 2026

অধীরের বিদায় আসন্ন, প্রদেশ সভাপতি পদে ভাসছে পাঁচটি নাম!

Date:

Share post:

প্রদেশ কংগ্রেস সভাপতির (Prodesh Congress President) পদ থেকে অধীররঞ্জন চৌধুরীর বিদায় শুধু সময়ের অপেক্ষা। তাঁর ইস্তফা পত্র কিছুদিন আগেই দিল্লি হাইকমান্ড গ্রহণ করেছে। আপাতত “স্টপ গ্যাপ” সভাপতি হিসেবে কাজ চালাচ্ছেন অধীর। পশ্চিমবঙ্গ ইউনিটের নতুন সভাপতি হিসেবে বেশ কয়েকজনের নাম ভাসছে। কংগ্রেস হাই কমান্ডের বাছাই তালিকায় আপাতত চারটি নাম উঠে এসেছে। কংগ্রেস সূত্রের খবর, খুব দ্রুত বৈঠক ডেকে রাজ্যের নেতাদের মতামত জানতে চাওয়া হবে।তারপর হাইকমান্ডের অনুমোদনে নতুন প্রদেশ কংগ্রেস সভাপতির নাম ঘোষণা হবে।

এদিকে প্রদেশ কংগ্রেসের সভাপতি (Pradesh Congress President) আপাতত যে চার জনের নাম উঠে এসেছে, তাঁরা হলেন— এক, নেপাল মাহাতো। এআইসিসি সূত্রের খবর, বর্ষীয়ান নেতা নেপাল প্রতি অধীর চৌধুরীর সমর্থন রয়েছে। দুই, উত্তরবঙ্গের নেতা শঙ্কর মালাকার। এখনও উত্তরবঙ্গে যেটুকু সংগঠন কংগ্রেস ধরে রাখতে সক্ষম হয়েছে, তা বহুযুদ্ধের নায়ক দাপুটে নেতা শঙ্কর মালাকারের জন্যই। তিন, এআইসিসি-র প্রাক্তন সম্পাদক শুভঙ্কর সরকার। সজ্জন ও সুবক্তা হলেও বড় নরম প্রকৃতির মানুষ তিনি। তাই এই নামটি বিবেচনায় থাকলেও, শেষপর্যন্ত শুভঙ্করবাবু দৌড়ে থাকবেন কিনা সন্দেহ। এবং চার, আবদুস সাত্তার। তিনি বাম আমলের মন্ত্রী। সিপিএম ছেড়ে কংগ্রেসে এসেছেন। তাই এই নামটিও শেষপর্যন্ত টিকবে বলে মনে হয় না।

এই চার জনের পাশাপাশি দীপা দাশমুন্সির নামও এআইসিসি-র পছন্দের তালিকায় রয়েছে। তবে তিনি রাজি হবেন কি না, তা নিয়ে কংগ্রেস হাই কমান্ডের সংশয় রয়েছে। কারণ এ চেল্লাকুমার পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক থাকাকালীন তাঁকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি রাজি হননি। তবে অন্যান্য রাজ্যের নির্বাচনে বিভিন্ন দায়িত্বে দীপাকে দেখা গিয়েছে। তিনি এখন এআইসিসি-র সাধারণ সম্পাদক হিসেবে কেরল, তেলঙ্গানা, লক্ষদ্বীপের দায়িত্বে।

আরও পড়ুন: গণতন্ত্রের জয়! রাজ্য-রাজ্যপাল বিবাদ মেটানো সুপ্রিম রায়ে প্রতিক্রিয়া ব্রাত্যর

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...