Wednesday, June 24, 2026

রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ তুলে নিয়েছেন নৃত্যশিল্পী? সত্য প্রকাশ কুণালের

Date:

Share post:

রাজভবনে কর্মীর শ্লীলতাহানির অভিযোগের মধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন এই নৃত্যশিল্পী। সেই ভিডিও ফাঁস নিয়ে সিভি আনন্দ বোসকে হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। এর পরেই সংবাদ সংস্থা সূত্রে বলা হয়, রাজ্যপাল বোসের বিরুদ্ধে নির্যাতনের মামলা প্রত্যাহার করে নিচ্ছেন নৃত্যশিল্পী। মঙ্গলবার, সাংবাদিক বৈঠক করে বিষয়টি নিয়ে ফের তোপ দাগেন কুণাল। মামলা প্রত্যাহার করতে চাননি অভিযোগকারিনী। কিছু কারণ বশত বিষয়টি নিয়ে আর এগোতে চান না।

‘প্রেস বিবৃতি’ প্রকাশ করে কুণাল ঘোষ (Kunal Ghosh) জানান, রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগকারিণী বলছেন তিনি অভিযোগ প্রত্যাহার করেননি। তিনি অন্য একটি কারণে আপাতত ‘পারসু’ করছেন না। অভিযোগ থাকছে। কুণাল বলেন, “রাজ্যপালকে (CV Anand Bose) নিয়ে দিল্লির তাজ হোটেলে যে ঘটনা হয়েছে, সেই অভিযোগকারিণী আমাকে একটি প্রেস বিবৃতির মতো নোট পাঠিয়েছেন। আমি তাঁর অনুরোধ রক্ষা করে তা সংবাদমাধ্যমকে দিয়েছি।” তার পরেই তৃণমূল নেতা জানান, “তিনি অভিযোগ প্রত্যাহার করেননি। আমেরিকায় কিছু জটিলতা রয়েছে। সে ক্ষেত্রে তিনি ভারত সরকারের সাহায্য চান বলে এখন এই বিষয়টি নিয়ে এগোতে চান না।”এরপরেই অভিযোগকারিনীর শেষ লাইনের দিকে দৃষ্টি আকর্ষণ করে কুণাল জানান, “বিবৃতির শেষ লাইন তাৎপর্যপূর্ণ। অভিযোগকারিণী জানিয়ে দিয়েছেন যে, হোটেলে কোনও ঘটনা হয়েছিল। তার সঙ্গে বোস জড়িত। তিনি অভিযোগকারিণী। অর্থাৎ অভিযোগ প্রত্যাহার করেননি। ব্যক্তিগত বিষয়ে জর্জরিত হয়ে ভারত সরকারের সাহায্য চান। এখন বিষয়টি এগিয়ে নিয়ে যেতে চান না।” কুণালের প্রকাশ করা বিবৃতি অনুযায়ী, অভিযোগকারিণী দাবি করেছেন, তাঁকে উদ্ধৃত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক কর্তার মন্তব্য বলে সংবাদ সংস্থা যে সংবাদ প্রকাশ করেছে, সেটা সঠিক নয়।






Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...