Wednesday, June 24, 2026

কেকেআরের মেন্টর হতে বিরাট আর্থিক প্রস্তাব দ্রাবিড়কে

Date:

Share post:

কলকাতা নাইট রাইডার্সের মেন্টর পদের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়কে। সূত্রের খবর, দ্রাবিড়কে মেন্টর পদের জন্য বিরাট আর্থিক প্রস্তাব দেওয়া হয়েছে। গত মরশুমে কেকেআরের মেন্টরর পদে দায়িত্ব নেন গৌতম গম্ভীর। দায়িত্ব নেওয়ার পরই কলকাতাকে আইপিএল চ্যাম্পিয়ন করেন তিনি। আর এবার সূত্রের খবর টিম ইন্ডিয়ার কোচের পদে দায়িত্ব নিতে চলেছেন গৌতি। কারণ টি-২০ বিশ্বকাপের পরই টিম ইন্ডিয়ার কোচ পদ থেকে সরে এসেছেন দ্রাবিড়। ভারতীয় দলের কোচ আর তিনি থাকবেন না।

সূত্রের খবর, দ্রাবিড়কে মেন্টর হিসাবে পাওয়ার জন্য বিরাট অঙ্কের অফার দেওয়া হয়েছে নাইট শিবিরের তরফে। সেই অর্থের অঙ্ক নাকি ভারতীয় দলের থেকেও অনেক বেশি। যদিও গোটা বিষয়টাই এখনও জল্পনার স্তরেই রয়েছে। জানা শুধু কেকেআর নয়, আরও বেশ কয়েকটি আইপিএল দল নাকি রাহুলকে মেন্টর হিসাবে পেতে আগ্রহী।

সূত্রের খবর, জাতীয় দলের পরবর্তী কোচ হিসাবে প্রায় নিশ্চিত হয়ে গিয়েছেন গম্ভীর। কেকেআরকে বিদায় জানিয়ে মেন্টর পদ ছাড়ার জন্য ইডেনে এসে বিশেষ ভিডিও শুটিংও সেরে ফেলেছেন বলে সূত্রের খবর।তাই ফাকা হয়ে যাবে কেকেআরের মেন্টরের পদ।। সেখানে দক্ষ মেন্টর চাইছে কেকেআর। আর তাই দ্রাবিড়কে প্রস্তাব।

আরও পড়ুন- বিরাট বিপাকে কোহলির পানশালা , দায়ের হল এফআইআর


Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...