Tuesday, June 23, 2026

HIV নিয়ে চাঞ্চল্যকর গবেষণা, এবার নিরাময়যোগ্য এই অসুখ

Date:

Share post:

মারণ রোগ এইচআইভি নিরসনের উপায় খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। এই গবেষণায় খরচ করা হয়েছে হাজার হাজার কোটি টাকা। বছরে দুবার ইঞ্জেকশন নিলেই নাকি জব্দ হবে এইডস।

এইচআইভি মানুষের শরীরে প্রবেশ করলে তা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে পুরোপুরিভাবে নষ্ট করে দেয়। এই ভাইরাস সামান্য অসুখকেও বাড়িয়ে দেয়। এখনও পর্যন্ত এইডস প্রতিরোধে বাজারে দুটি ওষুধ চালু আছে। একটি হল এফ/টিডিএফ, অন্যটি এফ/টিএএফ। এর মধ্যে ১৬ থেকে ২৫ বছর বয়সি তরুণীরা দীর্ঘদিন ধরে এই রোগ আটকাতে এফ/টিডিএফ ট্যাবলেট রোজ খেয়ে থাকেন। অন্যদিকে এফ/টিএএফ তুলনামূলকভাবে নতুন ওষুধ। ব্যবহার করেন পুরুষ এবং রপান্তকারীরা।

এবার ইনজেকশন। অ্যান্টিভাইরাল ইঞ্জেকশন লিনাক্যাপাভির। উগান্ডা এবং দক্ষিণ আফ্রিকা বিভিন্ন প্রান্তে গবেষণা করা হয়েছে। উদ্দেশ্য ছিল, এইচআইভি’র প্রচলিত প্রতিরোধক ওষুধ বেশি কার্যকর নাকি লিনাক্যাপাভির। লিন্ডা গেইল বেক্কারের বিজ্ঞানীদের দাবি, মহিলারা বছরে দু’বার করে এই ইঞ্জেকশন নিলে পুরোপুরি প্রতিরোধ করা যাচ্ছে এই রোগ। তবে ত্বকের নীচে নিতে হয় এই ইঞ্জেকশন। পাঁচ হাজার সমীক্ষককে নিয়ে এই গবেষণা করা হয়। উগান্ডার তিনটি এবং দক্ষিণ আফ্রিকার ২৫টি জায়গায় রিসার্চ চলে। চিকিৎসা ক্ষেত্রে একটি মাইলফলক হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

যাঁদের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওষুধটি কতটা কার্যকর হচ্ছে সে দিকে নজর রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ও। মানুষের শরীরে লিনাক্যাপাভির যদি সফল হয় এবং এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না যায়, তা হলে বিশ্বজুড়েই ওষুধটিকে অনুমোদন দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। এর আগে এইডস রুখতে যে প্রতিষেধকগুলি তৈরি করা হয়েছিল, তাদের বেশির ভাগেরই কার্যকারিতা এক মাসের বেশি স্থায়ী হয়নি। তবে এই নতুন ওষুধ কতটা কার্যকর হতে পারে, তা দেখার।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...