Saturday, June 27, 2026

বিরাট বিপাকে কোহলির পানশালা , দায়ের হল এফআইআর

Date:

Share post:

সদ্য টি-২০ বিশ্বকাপ জয় করেছেন বিরাট কোহলি। এই মুহুর্তে স্ত্রী অনুষ্কা শর্মা , মেয়ে ভামিকা, ছেলে অকায়কে নিয়ে লন্ডনে ছুটির মেজাজে তিনি। তবে এরই মাঝে বিরাট বিপাকে কোহলি। নিয়াম ভাঙার কারণে বিপাকে তাঁর পানশালা। গভীর রাত পর্যন্ত পানশালা খুলে রাখা ও জোরে গান বাজানোর অভিযোগ বিরাটের পানশালা ‘ওয়ান৮ কমিউন’ ওপর। এফআইআর দায়ের করেছে বেঙ্গালুরু পুলিশ।

বিরাটের এই পানশালাটি রয়ে বেঙ্গালুরুর এমজি রোডে। বেঙ্গালুরু পুলিশের ডিসিপি সেন্ট্রাল জানিয়েছেন, এই পানশালা রাত দেড়টার পরেও খোলা থাকতে দেখা গিয়েছে। জোরে গান বাজানোরও অভিযোগ রয়েছে। যেখানে বেঙ্গালুরুতে রাত একটার পর কোনও পানশালা খুলে রাখা নিষিদ্ধ। সেই অনুযায়ী, এফআইআর দায়ের করা হয়েছে ‘ওয়ান৮ কমিউন’-এর বিরুদ্ধে।

এই নিয়ে বেঙ্গালুরু পুলিশের ডিসিপি সেন্ট্রাল জানান, “আমরা তদন্ত শুরু করেছি। সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।” উল্লেখ্য, গতবছর ওয়ান৮ কমিউনের মুম্বই শাখায় তামিলনাড়ুর এক ব্যক্তিতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ওঠে। তাঁর বক্তব্য ছিল, বিশেষ ধরনের দক্ষিণী পোশাক পরায় তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। গোটা বিষয়টা এক্স হ্যান্ডেলে তুলে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি। তারপর এই নিয়ে বেশ বিতর্কও দেখা দেয়। দেশের বিভিন্ন জায়গায় শাখা রয়েছে ‘ওয়ান৮ কমিউন’-এর। বেঙ্গালুরু, মুম্বই ছাড়াও দিল্লি, পুণে ও কলকাতাতেও রয়েছে বিরাটের পানশালা।

আরও পড়ুন- স্পেনের বিরুদ্ধে এমবাপেই ভরসা দেশঁ-এর


Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...