Saturday, April 4, 2026

বিশিষ্ট সংগীত শিল্পী ঊষা উত্থুপের স্বামীর প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত গায়িকা ঊষা উত্থুপের(Usha Uthup)স্বামী জনি চাকো উত্থুপ (Jani Chacko Uthup)। মৃত্যুকালে বিশিষ্ট সঙ্গীতশিল্পীর স্বামীর বয়স হয়েছিল ৭৮ বছর। সূত্রের খবর, সোমবার সকালে আচমকাই অসুস্থ বোধ করেন তিনি। এরপরই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ঊষা উত্থুপের স্বামীকে মৃত বলে ঘোষণা করেন। জনির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “জনি চাকো উত্থুপের মৃত্যুতে শোকাহত। আমাদের একজন বিশিষ্ট সহ-নাগরিক। এবং তিনি আইকনিক সঙ্গীত শিল্পী ঊষা উত্থুপের স্বামী। ঊষাজি এবং তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা।”


পরিবার সূত্রে খবর, সোমবার সকালে স্টুডিওতে গিয়েছিলেন গায়িকা। কিন্তু স্বামীর অসুস্থতার খবর পেয়েই তড়িঘড়ি হাসপাতালে ছুটে যান তিনি। যদিও ততক্ষণে সব শেষ। আজ বিকেলে কেওড়াতলা মহাশ্মশানে জনি চাকো উত্থুপের শেষকৃত্য সম্পন্ন হবে।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...