Saturday, June 27, 2026

জঙ্গলের মধ্যে পচাগলা দেহ উদ্ধার, সাতসকালে চাঞ্চল্য বারুইপুরে

Date:

Share post:

আজ, মঙ্গলবার সাত সকালে বারুইপুর (Baruipur) থানা এলাকার বেগমপুরে খাল সংলগ্ন জঙ্গলের মধ্যে পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শরীরের প্রায় পুরোটাই পচেগলে যাওয়ায় পুরুষ নাকি মহিলার দেহ, তা শনাক্ত করতে সমস্যায় পড়তে হয় পুলিশকে।

এদিন সকালে পচাগলা দেহটি প্রথম দেখতে পান গ্রামবাসীরা। খবর পেয়ে বারুইপুর (Baruipur) থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠায়৷ এলাকাবাসীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মধ্যে দিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো এদিন সকালেও এলাকার মানুষ কাজে যাচ্ছিলেন ৷ তাঁরাই খালের পাশে জঙ্গল থেকে পচা গন্ধ পান ৷ সঙ্গে সঙ্গেই তাঁরা স্থানীয় পঞ্চায়েত সদস্যাকে বিষয়টি জানান ৷ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে ৷ বাইরে থেকে নিয়ে এসে কেউ বা কারা এই নির্জন এলাকায় দেহ ফেলে কেউ গিয়েছে বলে মনে করা হচ্ছে। দেহ বেশ কয়েকদিন আগেই ফেলে যাওয়া হয়েছে বলে অনুমান পুলিশের। বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস জানান ঘটনার তদন্ত করছে পুলিশ।

আরও পড়ুন: হাথরস পদপিষ্টের ঘটনা: জনস্বার্থ মামলা শুনবে সুপ্রিম কোর্ট

 

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...