Sunday, June 21, 2026

মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আজ বাজার কমিটির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

অগ্নিমূল্য বাজার, নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে মাছ -শাকসবজির মূল্যবৃদ্ধির ঠেলায় নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে আজ নবান্নে বাজার কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। এদিন বিকেল সাড়ে ৪টের সময় ডাকা বৈঠকে সরকারি আধিকারিকেরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। মূল্যবৃদ্ধিসহ (Price hike issue) একাধিক বিষয় আলোচনায় উঠে আসতে পারে বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর।

সোমবার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী (CM)।উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি থেকে শুরু করে পুরসভার ভূমিকা, শহরের যানজট সংক্রান্ত বিষয়ে কথা বলেন। উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সতর্ক মমতা এই অবস্থার জন্য কেন্দ্রকে নিশানা করেন। সোমবারের বৈঠকে তিনি জানান, গঙ্গায় ভাঙন দেখার দায়িত্ব কেন্দ্রের। কিন্তু কেন্দ্র গত ১০ বছরে তা করেনি।ডিভিসির জল ছাড়া নিয়েও তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তাঁর মন্তব্য, বাঁধ থেকে জল ছাড়ার আগে প্রতি দিন ডিভিসির রিপোর্ট তাঁকে পাঠাতে হবে। তিস্তা চুক্তির পুনর্নবীকরণ নিয়েও আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। এরপর আজ নবান্নে বাজার কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...