Sunday, April 5, 2026

স্পেনের বিরুদ্ধে এমবাপেই ভরসা দেশঁ-এর

Date:

Share post:

আজ রাতে ইউরো কাপের প্রথম সেমিফাইনাল। আর প্রথম সেমিফাইনালে মঙ্গলবার ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন। স্প্যানিশদের তিকিতাকার পালটা যদি এমবাপে হন, তাহলে দিদিয়ের দেশঁকে অস্বস্তিতে রাখছে আতোঁয়া গ্রিজম্যানের ফর্ম। চলতি ইউরোতে একেবারেই ছন্দে নেই গ্রিজম্যান। অথচ মাঝমাঠে খেলা তৈরির গুরুদায়িত্ব গ্রিজম্যানের কাঁধে। যা পরিস্থিতি, স্পেনের বিরুদ্ধে গ্রিজম্যানকে বেঞ্চে বসিয়ে রাখার সম্ভাবনা। তাঁর বদলে শুরু থেকেই খেলতে পারেন ওসুমানে ডেম্বেলে। যিনি পর্তুগালের বিরুদ্ধে পরিবর্ত হিসাবে নেমে দুর্দান্ত খেলেছিলেন।

প্রশ্ন উঠছে এমবাপে কি পুরোপুরি ফিট। একে তো ভাঙা নাকে মাস্ক পরে খেলতে হচ্ছে ফরাসি তারকাকে। তার উপর পর্তুগাল ম্যাচের শেষদিকে ক্লান্ত হয়ে পড়েছিলেন বলে তাঁকে তুলে নেওয়া হয়েছিল। দেশঁ অবশ্য বলছেন, ‘‘কিলিয়ান শুরু থেকেই খেলবে। ও ১০০ শতাংশ ফিট না হলেও প্রতিপক্ষ ওকে নিয়ে চাপে থাকবে। কারণ ও কী করতে পারে, সেটা সবাই জানে। ভাঙা নাক নিয়েও দেশের স্বার্থে খেলে চলেছে। এটাই আমাদের ইতিবাচক দিক।’’ ফরাসি কোচ আরও যোগ করেছেন, ‘‘স্প্যানিশদের পাসিং ফুটবল দেখে আমি মুগ্ধ। ওদের সঙ্গে পাল্লা দিতে গেলে কিলিয়ানকে শুরু থেকেই খেলাতে হবে। ও নিজেও নতুন ইতিহাস গড়তে মরিয়া।’’

ফ্রান্সের বড় সমস্যা হল গোল-খরা। এবারের ইউরোতে এখনও পর্যন্ত কোনও ফরাসি ফুটবলার ফিল্ড গোল করতে পারেননি! হয় পেনাল্টি নয়তো আত্মঘাতী গোলে ম্যাচ জিতেছে ফ্রান্স। দেশঁ বলছেন, ‘‘এটা অবশ্যই চিন্তার বিষয়। তবে বড় মঞ্চে জ্বলে ওঠার মতো ফুটবলারের অভাব নেই আমার দলে। আমাদের লক্ষ্য সেমিফাইনালের শুরুতেই গোল তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দেওয়া। পাশাপাশি মাঝমাঠের দখল নিজেদের হাতে নেওয়া। যাতে স্প্যানিশরা নিজেদের সহজাত পাসিং ফুটবল খেলতে না পারে।’’

আরও পড়ুন- আজ ইউরো কাপের সেমিফাইনালে মুখোমুখি স্পেন-ফ্রান্স

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...