Wednesday, June 24, 2026

লাগাতার বৃষ্টিতে কার্যত ভা.সছে উত্তরবঙ্গ, ফুঁ.সছে একাধিক নদী

Date:

Share post:

গত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গ জুড়ে। আর এই বৃষ্টিতে কার্যত ভাসছে উত্তরবঙ্গ। ফুঁসছে একাধিক পাহাড়ি নদী |আবহাওয়া দফতরের পূর্বাভাস সপ্তাহ জুড়ে প্রবল বৃষ্টি চলবে। জলস্তর বাড়ছে একাধিক নদীর। উত্তরবঙ্গের একাধিক গ্রামে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি । পুনর্ভবা নদীর জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে, তপন ব্লকের দুই নম্বর আজমাতপুর গ্রাম পঞ্চায়েতের বাসুরিয়া ,সুতইল ,জিগাতলি, বাজরাপুকুর ,মনোহলি, শিবতলাসহ বিস্তীর্ণ এলাকায় কোমর সমান জল।
সোমবার সকাল থেকে বৃষ্টি একটু কমলেও ভাসছে তপন ব্লকের বিস্তীর্ণ এলাকায়। জল জমে গিয়েছে চাষের জমিতে। রাস্তায় জল জমে থাকার কারণে ব্যাপক সমস্যায় পড়েছেন গ্রামবাসীরাও। যান চলাচলেও তৈরি হয়েছে সমস্যা। স্থানীয় বাসিন্দারা রীতিমতো আতঙ্কে রয়েছেন। তাঁদের দাবি, বছর বছর টানা বৃষ্টি হলেই এই সমস্যার মুখে পড়েন উত্তরবঙ্গবাসী। তাঁদের আশঙ্কা, যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে জলস্তর এভাবে চলতে থাকলে আগামী দিনে বিস্তীর্ণ এলাকায় প্লাবনের সম্ভবনা। অন্যদিকে, উত্তরের তিন জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। বন্যা পরিস্থিতির ওপর বিশেষ নজর দেওয়ার নির্দেশ দুদিন আগেই মুখ্যমন্ত্রী দিয়েছেন। খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। চালু হয়েছে মনিটরিং সিস্টেম। ফুঁসছে তিস্তা, তোর্সা, জলঢাকা নদীও। কালিম্পংয়ের রাস্তার অবস্থাও তথৈবচ। কোচবিহার তুফানগঞ্জ, মাথাভাঙা ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রাণ শিবিরে অনেকে রয়েছেন।একাধিক জায়গায় ধস নেমে রাস্তা বন্ধ। পর্যটকদেরও প্রশাসনের তরফে সাবধান করা হয়েছে ।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...