Saturday, February 7, 2026

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের পিএইচডি ভর্তি স্থগিত! কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

অনিবার্য কারণবশত আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের (University of Burdwan) ইতিহাসের পিএইচডির কাউন্সিলিং স্থগিত। এই প্রবেশিকা পরীক্ষাতেই প্রথম স্থান অধিকার করেন মাওবাদি নেতা অর্ণব দাম (Arnab Dam)। আজ তাঁরও কাউন্সেলিং ছিল। কিন্তু শুক্রবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে অনির্দিষ্টকালের জন্য কাউন্সিলিং স্থগিত রাখার কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খুব স্বাভাবিকভাবেই নামী শিক্ষা প্রতিষ্ঠানের এহেন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অফিসিয়াল কোনও বিবৃতি না দেওয়া হলেও কানাঘুষো শোনা যাচ্ছে অর্ণবের কথা মাথায় রেখেই নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে!

শিলদা হামলায় (Silda attack) সাজাপ্রাপ্ত অর্ণব দাম এই মুহূর্তে হুগলির সংশোধনাগারে রয়েছেন। সেখান থেকেই গবেষণা করার ইচ্ছা নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। মঙ্গলবার কাউন্সিলিং হওয়ার কথা ছিল। কিন্তু মনে করা হচ্ছে যেহেতু বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে এই কাজের জন্য অন্তত ৬ মাস ক্লাস করা বাধ্যতামূলক, সে ক্ষেত্রে বন্দি অর্ণবের (Arnab Dam)পক্ষে বিশ্ববিদ্যালয়ে এসে ক্লাস করা সম্ভব কিনা তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের কারা দফতরকে চিঠি পাঠিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঠিক সেই কারণেই আপাতত কাউন্সিলিং স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদি ওই ঘটনার কথা প্রকাশ্যে আসার পর নিন্দার সরব হয়েছেন শিক্ষাবিদ সহ মানবাধিকার কর্মীদের একাংশ। তাঁদের কথায়, একজন দোষী যখন নিজের মেধা পরিশ্রমের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে চাইছে এবং পরীক্ষা দিয়ে তিনি নিজের যোগ্যতা প্রমাণ করেছেন সেখানে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের এই আচরণ যথেষ্ট নিন্দনীয়।

spot_img

Related articles

সুরজকুণ্ড মেলায় ভয়াবহ বিপর্যয়, দোলনা ভেঙে মৃত পুলিশ আধিকারিক, আহত ১৩

ভয়ানক বিপর্যয় হরিয়ানার ফরিদাবাদের ঐতিহ্যবাহী সুরজকুণ্ড মেলায়। শনিবার মেলা প্রাঙ্গণে হঠাৎ ভেঙে পড়ল দোলনা, ‘সুনামি’। এদিনের এই মর্মান্তিক...

বিসিসিআইয়ের বার্ষিক চুক্তিতে ব্রাত্য শামি, পতন বিরাট-রোহিতদের, এক নজরে তালিকা

ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ক্রিকেটারদের বার্ষিক চুক্তিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে। আগেই জানা গিয়েছিল, এতদিনের ‘এ ’ গ্রেড...

মানরক্ষা করলেন অধিনায়ক, ভারতের ব্যাটিং ব্যর্থতার মধ্যেই জ্বলে উঠলেন সূর্য

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ব্যাটিং বির্পযয়ের মুখে পড়ল ভারত। টপ অর্ডারের ব্যর্থতার দিনে মানরক্ষা করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)।...

সিলেবাস শেষ হয়নি! এক মাস পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা

সিলেবাস শেষ না হওয়ায় বড়সড় সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের চেয়ে প্রায় এক মাস পিছিয়ে গেল...