Saturday, April 4, 2026

পুরীর রথযাত্রায় বিপত্তি! রথ থেকে নামাতে পড়ে গেল বলরামের মূর্তি, আহত ৭ সেবায়েত

Date:

Share post:

পুরীতে অভূতপূর্ব ঘটনা। রথযাত্রার দিন পুরীতে রথযাত্রার মিছিলে পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয় এক পুণ্যার্থীর। শুধু তাই নয়, আহতও হয়েছেন একাধিক। তবে, সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ঘটে গেল বড় বিপদ। এবার রথ থেকে নামানোর সময় পড়ে গেলেন বলরাম। আর তাতেই চাপা পড়ে আহত হলেন ৭ সেবায়েত।

মঙ্গলবার সন্ধ্যায় রীতি মেনে জগন্নাথ-বলরাম-সুভদ্রার বিগ্রহ রথ থেকে নামানোর সময়ই এই বিপত্তি ঘটে। গুণ্ডিচা মন্দিরের সামনে রথ থেকে বলরামের বিগ্রহ নামিয়ে মন্দিরে প্রবেশ করানোর প্রক্রিয়া চলাকালীনই ঘটে দুর্ঘটনা। চাপা পড়ে আহত হলেন ৭ সেবায়েত। আহতদের পুরীর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পুরীর রথযাত্রায় যে সেবায়েতদের উপরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি রথে তোলা ও নামানোর দায়িত্ব থাকে, তাঁরা এ কাজে দীর্ঘদিনের অভিজ্ঞ এবং দক্ষ৷ তার পরেও কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে৷

প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘ ৫৩ বছর পরে এবার টানা ২ দিন ধরে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। যেটি প্রত্যক্ষ করতে পুরীতে ভিড় জমিয়েছেন বিপুল মানুষ। তবে, এবারের রথযাত্রার প্রথম থেকেই বিভিন্ন দুর্ঘটনার খবর সামনে আসায় আতঙ্কিত হয়েছেন ভক্তমহল।

আরও পড়ুন- শোনা হবে চাকরিহারাদের বক্তব্য, তালিকায় যোগের নির্দেশ প্রধান বিচারপতির

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...