Tuesday, April 7, 2026

হাথরস পদপিষ্টের ঘটনা: জনস্বার্থ মামলা শুনবে সুপ্রিম কোর্ট

Date:

Share post:

হাথরসে পদপিষ্ট হয়ে গণমৃত্যুর ঘটনায় দায়ের হওয়া জনস্বার্থ মামলা শুনবে সর্বোচ্চ আদালত। শুক্রবার এই মামলার শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে, নির্দেশ দেন প্রধান বিচারপতি।

মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় ১২১ জনের মৃত্যু হয়। ঘটনায় সিট গঠন করে তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ প্রশাসন। তার পাল্টা সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। এই মামলায় দাবি জানানো হয় যেন এই ঘটনার তদন্ত সর্বোচ্চ আদালতের নির্দেশে একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করে তদন্তের আবেদন জানানো হয়। যে কমিটির মাথায় থাকবেন সর্বোচ্চ আদালতের কোনও প্রাক্তন বিচারপতি।

মঙ্গলবারই উত্তরপ্রদেশ প্রশাসনের গঠন করা সিট যোগী আদিত্যনাথ সরকারের কাছে তাঁদের রিপোর্ট জমা দিয়েছে। সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলাকারীর দাবি, সিটের স্ট্যাটাস রিপোর্ট সর্বোচ্চ আদালতের সামনে পেশ করতে হবে। এই আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি জানান, তিনি সব মামলা সম্পর্কে অবগত। রেজিস্ট্রারের কাছে মামলা তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন তিনি।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...