Friday, April 3, 2026

তেলাপিয়া মাছ খেলে ক্যান্সার হয়! ভুল ভাঙতেই বরাভয় মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কথায় আছে, মাছে ভাতে বাঙালি। সম্প্রতি, খবরে উঠে আসে তেলাপিয়া মাছ খেলে শরীরের ক্ষতি হতে পারে, এমনকি ক্যানসারের সম্ভাবনা থাকে। তবে, এরকম আদৌ কোনও বিষয় আছে কি? কারা এই ধরনের খবর রটিয়েছে, সে ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তেলাপিয়া মাছ খেলে ক্যানসারের কোনও সম্ভাবনা নেই বলেই মঙ্গলবার বৈঠক থেকে জানিয়ে দেন তিনি।

বাজারের আগুনছোঁয়া দাম বাড়া নিয়ে সংশ্লিষ্ট দফতরের আধিকারিক, মন্ত্রীদের নিয়ে বৈঠক মঙ্গলবার জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই উঠে আসে বাঙালির অতি প্রিয় এই মাছের প্রসঙ্গ। মৎস্য দফতরের আধিকারিকদের উদ্দেশে মমতা প্রশ্ন করেন, ‘আমেরিকান কই খেলে কি ক্ষতি কিছু হচ্ছে? আমার কাছে কিছু খবর আছে। ইস ইট ফ্যাক্ট? আমেরিকান কই, যেটাকে বলে তেলাপিয়া। ওটা মানুষ বেশি খায়। তেলাপিয়ার শরীরের দিক থেকে কোনও নেগেটিভ ইমপ্যাক্ট আছে কি?’ উপস্থিত আধিকারিক জানান, এরকম দাবির কোনও ভিত্তি নেই। মাছটিকে নিয়ে পরীক্ষা করে সেরকম কোনও সম্ভাবনা উঠে আসেনি।

এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা কেউ রটাচ্ছে।’ তাঁর কথায় সায় দিয়ে আধিকারিকও বলেন, ‘এটা কেউ রটাচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে।’ কারা এরকম রটাচ্ছে, সে ব্যাপারে কেন খোঁজ নেওয়া হয়নি, একথা জানতে চান মুখ্যমন্ত্রী। বৈঠকে এটাও জানানো হয়, তেলাপিয়া মাছ যেখানে চাষ করা হয়, সেখানে অন্য মাছ চাষ করতে অসুবিধা হয়। বিষয়টি শুনে মুখ্যমন্ত্রী বলেন, ‘তেলাপিয়া মাছটা বড় হয়, মানুষের খেয়ে পেট ভরে। তেলাপিয়া মাছে যদি ক্ষতিকর প্রভাব না হয়, তাহলে কারা রটাল যে তেলাপিয়া মাছ খেলে ক্যানসার হয়? এমনকি আমিও তো তাই জানি। তাহলে আমিও ভুল জানি। যারা রটিয়েছে চালাকি করে, এর মধ্যে নিশ্চয় একটা দুষ্ট চক্র আছে।’ এরপরেই তাঁর সংযোজন, ‘তাহলে এখন আমরা মিটিংয়ে বলে দিচ্ছি, তেলাপিয়া মাছ খেলে এসব কিছু হবে না। কোনও নেগেটিভ কিছু নেই। তোমরা এটা অলরেডি টেস্ট করেছ।’

বিষয়টি নিয়ে সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর ডঃ বি কে দাস বলেন, তেলাপিয়া মাছ নিয়ে আশঙ্কার কিছু নেই। কিছু আর্সেনিক প্রভাবিত এলাকায় এই মাছ চাষ করা হলে বা মাছটি সতেজ রাখার জন্য পরিবহণের সময় ফরম্যালিন ব্যবহার করলে সেখানে কিছু ক্ষতি হতে পারে। তবে, এখন যে সমস্ত ফিশারিজ-এ এই মাছ চাষ হচ্ছে, সেখানে মাছের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এরকম ক্ষতির কোনও বিষয় ওই মাছ থেকে নেই।বাংলায় ‘জল ভরো, জল ধরো’ প্রকল্পে কাটা পুকুরে তেলাপিয়া মাছ ছাড়ার জন্যও সরকারি আমলাদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...