Saturday, April 4, 2026

রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু

Date:

Share post:

আজ নদিয়ার রানাঘাট দক্ষিণ(Ranaghat South), উত্তর ২৪ পরগনার বাগদা(Bagda), কলকাতার মানিকতলা (Maniktala) এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কেন্দ্রের উপনির্বাচন (By Election)। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। বাংলা-সহ দেশের মোট ৭টি রাজ্যের ১৩টি বিধানসভা আসনেও ভোট। লোকসভা নির্বাচন মিটতে না মিটতেই দেশজুড়ে ফের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চলেছেন সাধারণ মানুষ। বাংলায় নির্বিঘ্নে উপনির্বাচন (By election in WB) পরিচালনা করতে সতর্ক প্রশাসন।

আজ কলকাতার মানিকতলা আসনে প্রয়াত সাধনের স্ত্রী সুপ্তি পাণ্ডের (Supti Pandey) ভাগ্য পরীক্ষা হতে চলেছে। প্রতিপক্ষ বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে (Kalyan Chaubey)। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী এবং রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী জোড়াফুল চিহ্নে প্রার্থী হয়েছেন। উত্তরবঙ্গের রায়গঞ্জে বিজেপি প্রার্থী করেছে মানসকুমার ঘোষ এবং রানাঘাট দক্ষিণ আসনে পদ্মশিবির প্রার্থী মনোজকুমার বিশ্বাস। মতুয়া অধ্যুষিত বাগদায় ঠাকুরবাড়ির সদস্য তথা রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে (Madhuparna Thakur) টিকিট দিয়েছে দল। সেখানে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিনয় বিশ্বাস।

দেশের উপনির্বাচনের দিকে চোখ রাখলে দেখা যায় আজ হিমাচল প্রদেশের দেহরা, হামিরপুর এবং নালাগড়ে ভোট হচ্ছে।দেহরায় কংগ্রেস প্রার্থী সুখবিন্দর সিং সুখুর স্ত্রী কমলেশ। বিহারের রুপৌলীর জেডিইউ বিধায়ক বিমা দেবী আরজেডিতে যোগ দেওয়ায় এবং মধ্যপ্রদেশের অমরওয়াড়ার কংগ্রেস বিধায়ক কমলেশ প্রতাপ শাহের বিজেপিতে যোগ দেওয়ায় সেখানে আবার নির্বাচন হচ্ছে। উত্তরাখণ্ডের বদ্রীনাথ, মঙ্গলৌরের পাশাপাশি তামিলনাড়ুর বিক্রবন্দি এবং পাঞ্জাবের জলন্ধর পশ্চিমেও সকাল থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর মিলেছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...