Monday, June 22, 2026

সাত রাজ্যে ১৩ কেন্দ্রে উপনির্বাচন, লোকসভার পরে ফের শক্তিপরীক্ষা

Date:

Share post:

লোকসভা নির্বাচনের দেড় মাসের মধ্যে বড় আকারের উপনির্বাচনে ফের একবার কেন্দ্রের শাসকদল ও বিরোধীদের শক্তি পরীক্ষা। বুধবার দেশের সাত রাজ্য়ের ১৩টি বিধানসভায় চলছে উপনির্বাচন। একদিকে হিমাচল প্রদেশের সুখবিন্দর সিং সুখুর সরকার ফেলে দেওয়ার কংগ্রেসের চেষ্টার উপর পরীক্ষা এই উপনির্বাচনে, অন্যদিকে বাংলায় লোকসভা নির্বাচনের পরে উপনির্বাচনের রাজ্যের বিরোধীরা একটিও খাতা খুলতে পারবেন কিনা তারও পরীক্ষা বুধবার।

দেশের সাত রাজ্য – হিমাচল প্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, বিহার, বাংলা, মধ্যপ্রদেশ, তামিলনাড়ুর কেন্দ্রগুলিতে নির্বাচন চলছে বুধবার। দুপুর ১টা পর্যন্ত ভোটদানের সামগ্রিক হার প্রায় ৩০ শতাংশ। সাধারণত উপনির্বাচনে ভোটদানের হার কম থাকলেও এই নির্বাচনে তার বেশ খানিকটা ব্যতিক্রম। বাংলার সবথেকে বেশি চার কেন্দ্রে, হিমাচল প্রদেশের তিনি কেন্দ্রে, উত্তরাখণ্ডের দুই কেন্দ্রে এবং পঞ্জাব, বিহার, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশের একটি করে কেন্দ্রে ভোটদান চলছে।

হিমাচল প্রদেশে সুখবিন্দর সুখুর সরকারকে সমর্থন করে বিজেপিতে যোগ দেওয়া নির্দল বিধায়কের কেন্দ্রে বুধবার উপনির্বাচন। অন্যদিকে লোকসভা নির্বাচনে পঞ্জাবে ভরাডুবির পরে বিধানসভা উপনির্বাচনে ফের শক্তিপরীক্ষা আপের। মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের কাছেও এটা টিকে থাকার প্রশ্ন। লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল না হওয়ায় বিহারের ডবল ইঞ্জিন সরকারের উপর কতটা প্রভাব ফেলতে পারবে তেজস্বী ও কংগ্রেসের জোট, তারও পরীক্ষা হবে বিহারের উপনির্বাচনে।

বুধবার ১৩ কেন্দ্রের ভোটদান শান্তিপূর্ণ। বাংলায় চার কেন্দ্রে ভোটারদের প্রবল উৎসাহের সঙ্গে ভোটকেন্দ্রে যেতে দেখা গেলেও বিরোধীদের কার্যত মাঠে দেখা যায়নি। কোথাও দেখা গেলেও সাধারণ মানুষ তাঁদের গো-ব্যাক শুনিয়েছেন। তবে তামিলনাড়ুর ভিকরাবান্দিতেও প্রবল উৎসাহে ভোটদান প্রক্রিয়া চলে। বেলা ১টাতেই ভোটদাতার হার ৫০ শতাংশ পেরিয়ে যায়।

Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...