Tuesday, June 23, 2026

শনির দশা জ্যাকলিনের! আর্থিক তছরুপ মামলায় ফের বলি অভিনেত্রীকে তলব ইডির   

Date:

Share post:

২০০ কোটি টাকার আর্থিক তছরুপ (Money Laundering) মামলায় ফের বড়সড় বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী (Bollywood Actress) জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। সূত্রের খবর, মামলার মূল অভিযুক্ত কনম্যান সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrasekhar) সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফের বলি অভিনেত্রীকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ইডির অভিযোগ, কনম্যান সুকেশ চন্দ্রশেখর তাঁর অপরাধমূলক কাজ থেকে আয় করা অবৈধ টাকা জ্যাকলিনের জন্য উপহার কিনতে ব্যবহার করেছেন। সেকারণেই এদিন সকালেই অভিনেত্রীকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। তবে জ্যাকলিন এই মুহূর্তে হাজিরা দিতে গিয়েছেন কী না তা এখনও জানা যায়নি।

এদিকে চার্জশিটে ইডির দাবি, জ্যাকলিন ফার্নান্দেজ সুকেশ চন্দ্রশেখরের ফৌজদারি মামলায় জড়িত থাকার কথা জানতেন। পাশাপাশি সুকেশ যে বিবাহিত ছিলেন, জ্যাকলিন সেকথাও জানতেন। তবুও অভিনেত্রী সেবিষয়গুলি উপেক্ষা করে সুকেশের সঙ্গে আর্থিক লেনদেন করেছিলেন অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, অভিনেত্রী জ্যাকলিন অভিযুক্ত তথা প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জেনেশুনেই প্রতারণায় সামিল হয়েছেন। এই বিষয়ে ইতিমধ্যে জ্যাকলিনকে পাঁচবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তবে প্রতিবারই বলি অভিনেত্রী দাবি করেছেন, সুকেশের অপরাধপ্রবণতা সম্পর্কে তাঁর কিছুই নাকি জানা ছিল না। কিন্তু জ্যাকলিনের সেই অভিযোগকেই ধোপে টেকেনি।

২০০১ সাল থেকে অর্থ তছরুপ মামলায় জ্যাকলিন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন। অভিযোগ, সুকেশ চন্দ্রশেখর সমাজের উঁচুতলার ব্যক্তিদের ফাঁদে ফেলে আর্থিক প্রতারণা করতেন। এক বেসরকারি স্বাস্থ্য সংস্থার কর্তা শিবিন্দর মোহন সিংয়ের স্ত্রী অদিতি সিংয়ের থেকে ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে সুকেশের বিরুদ্ধে।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...