Tuesday, April 7, 2026

WBCHSE: নয়া উদ্যোগ সংসদের, এবার স্কুলেও হাতে-কলমে সাংবাদিকতার পাঠ

Date:

Share post:

সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে পড়ার আগ্রহ দিন দিন বাড়ছে পড়ুয়াদের মধ্যে। সেই কারণেই বেশ কিছু বছর ধরে স্কুলগুলিতে একাদশ দ্বাদশ শ্রেণীতে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতদিন শুধুমাত্র থিওরি হিসেবেই পড়ানো হতো এই বিষয়টিকে। কিন্তু ভবিষ্যতে এই বিষয়কে পেশা হিসেবে নিতে গিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে পড়ুয়ারা। দেখা যাচ্ছে হাতে-কলমে কাজ করতে গেলে থিওরির জ্ঞানের পাশাপাশি প্র্যাকটিক্যালের জ্ঞান থাকা অত্যন্ত জরুরী। তাই এবার থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সিদ্ধান্ত নিয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীতে থিওরির পাশাপাশি কিভাবে রাস্তায় নেমে হাতে-কলমে সাংবাদিকদের কাজ করতে হয় সেই পাঠও দেওয়া হবে। এক্ষেত্রে বদল হয়েছে নম্বর বিভাজনের বিষয়টিও। এতদিন ৮০ নম্বর থিওরি এবং ২০নম্বর প্র্যাকটিক্যাল এর জন্য বরাদ্দ থাকতো। এবার সেই বিভাজন ৭০-৩০ করা হয়েছে। এই পুরো পাঠ্যক্রমটি তৈরি করা হয়েছে উচ্চ শিক্ষার পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে।

এ প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, পড়ুয়াদের স্কুল থেকেই যদি সাংবাদিকতা বিষয়ে হাতে-কলমে পাঠ দেওয়া যায় তাহলে ভবিষ্যতে তাদের কাজ করতে গিয়ে অনেক সুবিধে হবে। স্কুল থেকেই ভিত মজবুত হলে কলেজ এবং বিশ্ববিদ্যালয় গিয়ে পড়া অনেক সহজ হবে। এক্ষেত্রে স্কুলের শিক্ষকরা পাঠ দেবেন এছাড়াও প্রয়োজনমতো বাইরে থেকে সাংবাদিকদের এনেও অতিথি শিক্ষক হিসেবে পড়ানো হতে পারে। সংসদ সভাপতি আরও জানান, এবার থেকে সামার ইন্টার্নশিপেরও সুযোগ দেওয়া হবে পড়ুয়াদের। বিভিন্ন মিডিয়া হাউসে গিয়ে তারা হাতে-কলমে কাজ শেখার সুযোগ পাবে।

আরও পড়ুন- একাদশে রেজিস্ট্রেশন বাকি প্রায় ২৪ হাজার! ক্ষুব্ধ সংসদ, বাড়ল নাম নথিভুক্তির সময়সীমা

 

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...