Saturday, June 20, 2026

একাদশে রেজিস্ট্রেশন বাকি প্রায় ২৪ হাজার! ক্ষুব্ধ সংসদ, বাড়ল নাম নথিভুক্তির সময়সীমা

Date:

Share post:

৩০ জুন রেজিস্ট্রেশনের সময় পেরিয়ে গেলেও দেখা গিয়েছে বহু স্কুল এখনও তাঁদের পড়ুয়াদের নাম রেজিস্টার করেনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পোর্টালে। আর এই নিয়েই এবার ক্ষুব্ধ সংসদ কর্তৃপক্ষ। বাধ্য হয়ে পুনরায় নাম নথিভুক্তির সময়সীমা বৃদ্ধি করল সংসদ কর্তৃপক্ষ। এই নিয়ে দ্বিতীয় বার সময়সীমা বৃদ্ধি করা হল। বুধবার বিজ্ঞপ্তি জারি করে সংসদ জানায় ১০ জুলাইয়ের পর ফের ১৬ জুলাই পর্যন্ত সময় বাড়ানো হল। জানা গিয়েছে, মাধ্যমিক উত্তীর্ণ ২৪ হাজারেরও বেশি পড়ুয়ার নাম নথিভুক্ত করা হয়নি এখনও।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, ১০ জুন থেকে শুরু হয়েছিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া। ৩০ জুন পর্যন্ত সময় ছিল নাম নথিভুক্ত করার। কিন্তু দিন পেরিয়ে গেলেও দেখা গিয়েছে বহু স্কুল এখনও তাঁদের সব পড়ুয়াদের নাম রেজিস্টার করেননি। এই বিষয়ে তিনি স্কুল কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করেছেন। সংসদের তথ্য অনুযায়ী, রেজিস্ট্রেশন ফি হিসাবে ৭৫ টাকা, ফর্ম প্রসেসিং ফি হিসাবে ৪৫ টাকা, কনভিনিয়েন্স ফি হিসাবে ৩০ টাকা এবং রেজাল্ট প্রসেসিং ফি হিসাবে ৪০ টাকা জমা দিতে হবে স্কুলগুলিকে। নির্দিষ্ট সময়ের মধ্যে ফি-সহ নাম নথিভুক্তকরণ সম্পূর্ণ না করতে পারলে প্রতি শিক্ষার্থী পিছু আরও ১৫০ টাকা লেট ফাইন হিসাবে দিতে হবে।

অপরদিকে, কোনও স্কুল যদি নতুন কোনও সাবজেক্ট নিতে চায় তাহলে ১৫ জুলাইয়ের মধ্যে সংসদের পোর্টালে আবেদন করতে হবে। এরপর সেই স্কুলে ওই নতুন সাবজেক্টের অনুমোদন দেবে সংসদ।

আরও পড়ুন – WBCHSE: দু দফায় পরীক্ষা! একাদশের দুই সেমিস্টারের রুটিন প্রকাশ সংসদের

Related articles

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...