Wednesday, June 24, 2026

WBCHSE: দু দফায় পরীক্ষা! একাদশের দুই সেমিস্টারের রুটিন প্রকাশ সংসদের

Date:

Share post:

একাদশ-দ্বাদশ শ্রেণিতে চলতি শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার সিস্টেম চালু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার একাদশ শ্রেণির জন্য প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের দিন ঘোষণা করল সংসদ।

বুধবার বিজ্ঞপ্তি দিয়ে সংসদের তরফে জানানো হয়েছে, প্রথম সেমিস্টার শুরু হবে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। দুপুর ৩টে থেকে ৪টে ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে। ভিস্যুয়াল আর্টস, মিউজ়িক এবং ভোকেশনাল বিষয়গুলির পরীক্ষার সময় কমানো হয়েছে। সেক্ষেত্রে পরীক্ষা নেওয়া হবে দুপুর ৩টে থেকে ৩টে ৪৫ মিনিট পর্যন্ত।

আরও পড়ুন- সরকারি দফতর-ভবনে বিদ্যুত খরচে রাশ টানতে উদ্যোগী রাজ্য! জারি ১৬ দফা নির্দেশিকা

অপরদিকে, দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হবে ২০২৫ সালের ৩ মার্চ থেকে, চলবে ১৮ মার্চ পর্যন্ত। দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা হবে দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত। ভিস্যুয়াল আর্টস, মিউজ়িক এবং ভোকেশনাল বিষয়গুলির পরীক্ষা হবে দুপুর ৩টে থেকে বিকেল ৪টে ১৫ মিনিট পর্যন্ত। এছাড়াও এই বছর থেকেই শুরু হয়েছে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা। সংসদ জানিয়েছে, এই সাপ্লিমেন্টারি পরীক্ষার হবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে। উল্লেখ্য, সংসদ শুধু মাত্র রুটিন প্রকাশ করেছে। এরপর স্কুলগুলো প্রশ্নপত্র তৈরি থেকে মূল্যায়ন যাবতীয় কাজ পরিচালনা করবে।

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...