Saturday, April 4, 2026

বাড়ছে টিভি দেখার খরচ, মাথায় হাত মধ্যবিত্তের

Date:

Share post:

মোবাইলের রিচার্জ ভ্যালু এক ধাপে অনেকটা বেড়ে যাওয়ার পর থেকে সাধারণ খেটে খাওয়া মানুষের মাথায় চিন্তার হাত। সেই তালিকায় যুক্ত হল টিভি দেখার প্যাকেজও। এবার বাড়তি খরচের কোপে পড়তে হবে কেবল টিভি এবং ডিটিএইচ দর্শকদের।

দেশে নতুন সরকার গঠনের পরই সব জিনিসপত্র অগ্নিমূল্য। এবার সাধারণ মানুষের টিভি দেখার খরচওবাড়তে চলেছে। একদিকে চ্যানেল কর্তৃপক্ষ দাম বাড়াতে চলেছে অন্যদিকে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রা‌ই এক অন্য নিয়ম সামনে এনেছে। চ্যানেল কর্তৃপক্ষ নতুন দাম হাঁকলে প্যাকেজে তার প্রভাব পড়বেই। মাল্টি সিস্টেম অপারেটর সংস্থাগুলি বলছে, ইতিমধ্যেই বাড়তি দাম হাঁকা শুরু হয়েছে। তাই প্যাকেজের খরচ সার্বিকভাবে ১০ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। পাশাপাশি ‘নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি’র ঊর্ধ্বসীমাও তুলে দিয়েছে ট্রাই (TRAI)। প্রসার ভারতী দর্শকদের জন্য ‘ডিডি-ফ্রি ডিশ’ পরিষেবা এনেছিল। শুধুমাত্র একটি ডিশ অ্যান্টেনা ও সেট টপ বক্স লাগিয়ে একশোটি চ্যানেল দেখতে পারেন সব ধরনের মানুষ। ট্রাই সুপারিশ করেছে, এই বক্সগুলিকে ‘অ্যাড্রেসেবল সিস্টেম’-এ নিয়ে আসার। অর্থাৎ, কোথায় কত বক্স চালু আছে, তার যাবতীয় তথ্য রাখা হবে। উল্লেখযোগ্য বিষয় হল, বর্তমান বক্সগুলিতে সেই প্রযুক্তিই নেই। ফলে কেন্দ্র নয়া নিয়ম চালু করলেই নতুন করে সেট টপ বক্স কিনতে হবে দেশের প্রায় সাড়ে চার কোটি গ্রাহককে।


Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...