Wednesday, June 24, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই কাঁকুড়গাছি ভিআইপি বাজারে টাস্ক ফোর্স

Date:

Share post:

অগ্নিমূল্য বাজার নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স (Task force), পুলিশ এবং অন্যান্য বিভাগকে সক্রিয় হতে নির্দেশ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবারই নবান্নে (Nabanna) বৈঠকে বসেছিলেন তিনি। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই সক্রিয় টাস্ক ফোর্স। বুধবার সকাল থেকেই কাঁকুড়গাছি ভিআইপি বাজার (VIP Bazar, Kankurgachi) ঘুরে দেখলেন রবীন্দ্রনাথ কোলে-সহ (Rabindranath Koley) টাস্ক ফোর্সের সদস্যরা। আসানসোল দুর্গাপুর-সহ বিভিন্ন জেলার বাজারে দেখা মিলল প্রশাসনিক কর্তাদের।

স্থানীয় সূত্রে জানা যায় এদিন ফোর্সের সদস্যরা বাজারে খুচরো ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং সবজির দামের বিষয়ে খোঁজখবর নেন। ক্রেতাদের সঙ্গেও কথা হয়েছে বলে জানা যাচ্ছে।এরপর একটি রিপোর্ট তারা তৈরি করবেন। সেই রিপোর্ট নবান্নে পাঠানো হবে। শাক সবজি থেকে মাছ-মাংস কিনতে গিয়ে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। মঙ্গলবারের বৈঠকের শুরুতেই আধিকারিক, টাস্ক ফোর্সের সদস্য ও বাজার কমিটির কর্তাদের মুখ্যমন্ত্রী বলেন, ‘সব্জির দাম এতটা বাড়ল কেন? মানুষের হেঁসেলে টান পড়েছে। এমন অবস্থা হয়েছে যে লোকে বাজার যেতে ভয় পাচ্ছে।’ তাপপ্রবাহ পরিস্থিতির জন্য সব্জির দাম বেড়েছে—এমন যুক্তি মানতে রাজি নন মুখ্যমন্ত্রী (CM)। মুনাফাবাজি ও কৃত্রিম চাহিদা সৃষ্টির পাশাপাশি মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকেও কাঠগড়ায় তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...