Tuesday, June 16, 2026

মেসির কোলে স্পেনের ‘ওয়ান্ডার বয়’ লামিনে ইয়ামালের ছবি নিয়ে চর্চা তুঙ্গে

Date:

Share post:

বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আর্জেন্টিনার ক্যাপ্টেন লিওনেল মেসির কয়েকটি ছবি ভাইরাল। কী আছে সেই ছবিতে? সেখানে দেখা গিয়েছে মেসির কোলে একটি ছোট বাচ্চা। অনেকেই বলছেন, ওই বাচ্চাটি স্পেনের লামিনে ইয়ামাল। আসলে লিওনেল মেসি তখন বছর কুড়ির তরুণ। আর ওই বাচ্চাটির বয়স ছিল মাত্র ছয় মাস। বর্তমানে লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকায় ব্যস্ত। আর সেদিনের সেই বাচ্চাটিও খেলছে এ বারের ইউরো কাপে। তিনি লামিনে ইয়ামাল। স্পেনের জার্সিতে তিনি ইউরো কাপে ফুল ফোটাচ্ছেন।

মেসির সঙ্গে বাচ্চাটির যে ছবি ভাইরাল হয়েছে, সেটি লামিনে ইয়ামালের। সেই সময় মেসির লম্বা চুল ছিল। ছবিটি ১৭ বছর আগের। তখন মেসি আরও লাজুক ছিলেন। জোয়ান মনফোর্ট ওই ছবি তুলেছিলেন। মেসি প্রথমে ওই ফটোশুটের জন্য অত্যন্ত ইতস্তত করেছিলেন। কারণ তিনি জানিয়েছিলেন, এত ছোট বাচ্চা কী ভাবে সামলাতে হয় তা তিনি জানেন না। কে জানত ২০০৭ সালের ওই ছবি নিয়ে এখন এত আলোচনা হবে!যদি স্পেনের হয়ে মাত্র ১৬ বছর বয়সে লামিনে ইয়ামাল ইউরোতে নজর না কাড়তে পারতেন। ২০০৭ সালে মেসি ও লামিনের তোলা ছবি হঠাৎ কেন আলোচনায়? আসলে লামিনে ইয়ামালের বাবা সম্প্রতি ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন তাঁর ছেলে ও মেসির এই ছবিটি। এরপরই তা ভাইরাল হয়ে যায়।

জোয়ান মনফোর্ট সম্প্রতি জানিয়েছেন তাঁর ওই ফটোশুটের অভিজ্ঞতা। তিনি বলেন, আমরা ইউনিসেফের এক ক্যালেন্ডারের জন্য ফটোশুট করেছিলাম। সেই সময় লামিনের পরিবার থাকত রোকা ফোন্ডাতে। ক্যাম্প ন্যুতে এক বার্সা প্লেয়ারের সঙ্গে লামিনের ফটোশুট হওয়ার কথা ছিল। মেসি খুব লাজুক ছিল। ওর জন্য ফটোশুটটা কঠিন ছিল। এক লকার রুম থেকে বেরিয়ে অন্য লকার রুমে ঢুকে প্লাস্টিকের টাবে ছোট্ট লামিনেকে দেখতে পায় মেসি। শেষ অবধি ফটোশুটটা ভালোই হয়েছিল।

 

 

Related articles

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের কাছে লিপস অ্যান্ড বাউন্ডসের তথ্য তলব ইডির 

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের পর এবার লিপস...

নেইমারকে নিয়ে বাড়ছে আশঙ্কা, জানুন তারকা ফুটবলারের চোটের আপডেট

মরক্কোর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপের(World Cup) শুরুটা ভালো হয়নি ব্রাজিলের(Brazil) । গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে ধাক্কা...

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...

কালীঘাটে বিধায়ক কুণালের উপর আক্রমণে পুলিশের জালে চন্দন-রবি, কী পরিচয় ধৃতদের!

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে সোমবার বিকেলে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ার সময় আক্রান্ত হন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল...