Tuesday, June 16, 2026

নেইমারকে নিয়ে বাড়ছে আশঙ্কা, চোটের উদ্বেগের মধ্যেই দিলেন সুখবর

Date:

Share post:

মরক্কোর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপের(World Cup) শুরুটা ভালো হয়নি ব্রাজিলের(Brazil) । গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে ধাক্কা সেলেকাও শিবিরে। চোট পুরো না সারায় গ্রুপ পর্বের কোনও ম্যাচেই সম্ভবত খেলা হবে না নেইমারের(Neymar)।

মরক্কো ম্যাচে বেঞ্চেও ছিলেন না। নেইমারের (Neymar) কাফ মাসলের চোটের পরীক্ষা করানো হয়েছে। ব্রাজিল ফুটবল ফেডারেশন নেইমারের চোটের আপডেট নিয়ে মুখ খোলেনি। ব্রাজিলের একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছ, অনুশীলনে এখনও সম্পূর্ণ স্বাভাবিক ছন্দে নেই নেইমার। ব্রাজিলের দলের মেডিক্যাল স্টাফেরা নেইমারের পরিস্থিতির দিকে নজর রাখছেন। টিম ম্যানেজমেন্ট তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না। গোটা গ্রুপ পর্বেই নেইমারকে খেলানো হবে না। গত ১৭ মে স্যান্তোসের হয়ে খেলতে নেমে কাফ মাসলে চোট পান নেমার। তাঁর ‘গ্রেড টু’ চোট লেগেছে।

দ্বিতীয় ম্যাচে ফিলাডেলফিয়ায় (Philadelphia) হাইতির (Haiti) মুখোমুখি হবে ব্রাডিল। ভারতীয় সময় অনুযায়ী শনিবার সকাল ছ’টায় এই ম্যাচ শুরু হবে। মঙ্গলবার নেইমারকে ব্রাজিলের অনুশীলনে যোগ দিতে দেখা যাবে বলে আশা করা হচ্ছিল। কিন্তু দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি নেইমার।

এবারের বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর (Morocco) সঙ্গে ১-১ ড্র করেছে ব্রাজিল। শুরুতেই পয়েন্ট হারানোয় এবং দল ভালো পারফরম্যান্স দেখাতে না পারায় চাপে পড়ে গিয়েছে অ্যান্সেলোত্তির দল।

এদিকে বিশ্বকাপের মধ্যেই ফের সুখবর দিলেন নেইমার। সোশাল মিডিয়ায় ভিডিও দিয়ে ব্রুনা ও নেইমার জানিয়েছেন, কন্যা সন্তান আসছে তাঁদের ঘরে। নেইমার ও ব্রুনা এটি তৃতীয় সন্তান। সব মিলিয়ে পঞ্চমবার বাবা হচ্ছেন ব্রাজিল তারকা।

Related articles

মোদির ‘মালিক’ আদানিকে চোখ রাঙালে মূল্য চোকাতেই হবে, বিষোদ্গার কংগ্রেসের

আদানিকে চোখ রাঙাবে, কার সাধ্যি! সে শত্রু হোক বা বন্ধু... আদানির (Goutom Adani) দিকে চোখ তুলে তাকালে, তাঁকে...

মাটি চুরির অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR

'মাটি চুরি'র অভিযোগ! এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR দায়ের...

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের কাছে লিপস অ্যান্ড বাউন্ডসের তথ্য তলব ইডির 

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের পর এবার লিপস...

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...