Wednesday, June 24, 2026

বাগদায় উত্তেজনা, ভোট গ্রহণ কেন্দ্রে অশান্তি পাকানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার বাগদা (Bagda) বিধানসভা কেন্দ্রে শান্তিপূর্ণ উপনির্বাচনে গন্ডগোল পাকানোর অভিযোগ বিজেপি প্রার্থীর (BJP candidate) বিরুদ্ধে। সূত্রের খবর গাদপুকুর এলাকায় ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন পদ্মপ্রার্থী বিনয় বিশ্বাস (Binay Biswas)। শুধু তাই নয় স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে ভুয়ো ভোটার অপবাদ দিয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করেন বলে অভিযোগ। এরপরই তৃণমূল কর্মী সমর্থকরা প্রতিবাদ করতে গেলে বচসা সৃষ্টি হয়। দু পক্ষের হাতাহাতিতে গাড়ি ভাঙচুরের ঘটনায় কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। মানিকতলা (Maniktala) বিধানসভা কেন্দ্রেও সেই একই ছবি। সচিত্র পরিচয় পত্র নিয়ে দাঁড়িয়ে থাকা ভোটারদের ‘ভুয়ো’ বলে দাবি করেন বিজেপি প্রার্থী কল্যান চৌবে। এরপরই স্থানীয়রা নিজেদের ভোটার এবং আধার কার্ড দেখিয়ে গেরুয়া প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেয়। রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী মনোজকুমার বিশ্বাস এদিন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সবমিলিয়ে সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি রাজ্যের চার উপনির্বাচন কেন্দ্রে।

 

এদিন সকাল থেকেই ভোটদানের হার বেশ কিছুটা কম। সকাল ১১টা পর্যন্ত বাংলার চার কেন্দ্রে ভোটদানের হার ২৪.২৫ শতাংশ। রায়গঞ্জে ভোট পড়েছে ২৫.৯৮ শতাংশ, রানাঘাট দক্ষিণে ২৬.৩২ শতাংশ, বাগদায় ২২.৬৩ শতাংশ এবং মানিকতলায় ২১.৮৯ শতাংশ ভোট পড়েছে। সকাল ১১:৩০ পর্যন্ত নির্বাচন কমিশনে ২৬ টি অভিযোগ জমা পড়েছে যার মধ্যে ২০ এসেছে রানাঘাট থেকে।

ভোটের আগের রাতে রানাঘাট (Ranaghat) দক্ষিণের পায়রাডাঙায় দুষ্কৃতী হামলার ঘটনায় সকাল থেকে উত্তপ্ত এলাকা। বাড়ি ভাঙচুর থেকে শুরু করে গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর মিলেছে।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...