Wednesday, June 24, 2026

পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নারাজ ভারত : সূত্র

Date:

Share post:

২০২৫ সালে বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। পাকিস্তানে হওয়ার কথা এই টুর্নামেন্ট। আর সূত্রের খবর, পাকিস্তানে গিয়ে খেলতে নারাজ ভারতীয় দল। জানা যাচ্ছে, ভারতীয় দলের জন্য বিকল্প ভেন্যুর ব্যবস্থা করার দাবি জানায় বিসিসিআই। সূত্রের খবর, ইতিমধ্যে নাকি আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে, ভারতের ম্যাচ আয়োজনের জন্য বিকল্প ভেন্যু হিসাবে দুবাই বা শ্রীলঙ্কার কথা।

এই নিয়ে বোর্ডের এক কর্তা সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে বলেন, “ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। আইসিসি-কে বলা হবে ভারতের ম্যাচগুলি দুবাই বা শ্রীলঙ্কায় দেওয়ার জন্য।” গতবছর এশিয়া কাপেও পাকিস্তানে খেলতে যায়নি টিম ইন্ডিয়া। এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু ভারত সে দেশে গিয়ে খেলতে না চাওয়ায় হাইব্রিড মডেলে ওই প্রতিযোগিতা আয়োজন করা হয়। ভারতের ম্যাচগুলি হয়েছিল শ্রীলঙ্কায়। ফাইনালও হয়েছিল সেখানে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তেমনটা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের ব্যবস্থা শুরু করে দিয়েছে। ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে, এমনটা ধরে নিয়েই সূচি তৈরি করেছে পিসিবি। জানা যাচ্ছে, নিরাপত্তার কারণে একটি মাত্র মাঠেই ভারতের ম্যাচ আয়োজন করার কথা ভাবা হচ্ছে। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে সব ম্যাচ খেলার কথা মেন ইন ব্লু’র।

২০০৮ সালের পর থেকে পাকিস্তানে ক্রিকেট খেলতে যায়নি ভারত। ২০১২-১৩ সালের পর আর দ্বিপাক্ষিক সিরিজও খেলেনি চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ। গত বছর ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলেও বাবর আজমরা বিশ্বকাপ খেলতে এসেছিলেন ভারতে।

আরও পড়ুন- লাল-হলুদে কি আনোয়ার আলি ? জল্পনা তুঙ্গে

Related articles

মিড ডে মিলে ডিমের দাবি থেকে ‘উপযুক্ত’র ব্যাখ্যা চেয়ে গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন কুণালের

কলকাতার সরকারি স্কুলে মিড ডে মিলে দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। ফলে সেই পাতে পড়বে না ডিম। বুধবার, বিধানসভার...

কোহলির ফিটনেস নিয়ে কাটল ধোঁয়াশা, হার্দিককে নিয়ে বিরাট জল্পনা

বিরাট কোহলির (Virat Kohli) ফিটনেস নিয়ে ধোঁয়াশা কাটল। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে পারবেন কিং কোহলি। কয়েকদিন আগেই ইংল্যান্ডের...

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...