Wednesday, June 24, 2026

বিদেশে বেড়াতে গিয়ে সর্বস্বান্ত অভিনেত্রী দিব্যাঙ্কা! ফ্লোরেন্সে আটকে সেলেব দম্পতি 

Date:

Share post:

বিদেশে ছুটি কাটাতে গিয়ে ভয়ংকর বিপদের মুখে পড়লেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী (Divyanka Tripathi)। স্বামী বিবেক দাহিয়ার (Vivek Dahiya)সঙ্গে হাওয়া বদলে পাড়ি দিয়েছিলেন ইটালিতে। হোটেলের বাইরে গাড়ি দাঁড় করিয়ে ভেতরে কথা বলতে গেছিলেন। মুহূর্তের মধ্যে মারাত্মক কাণ্ড। দম্পতি ফিরে এসে দেখেন গাড়ি ভাঙা। ভিতরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে শুধু জামাকাপড় আর খাবারদাবার। নগদ ১০ লক্ষ টাকা, কিছু দামি বিদেশি জিনিস, পাসপোর্ট-সহ সমস্ত জরুরি কাগজপত্র খোয়া গেছে। মাথায় হাত দিব্যাঙ্কার।

ফ্লোরেন্সের কাছে দিনেদুপুরে ডাকাতির শিকার ভারতীয় বিনোদন জগতের টেলি পর্দার অন্যতম জনপ্রিয় জুটি বিবেক-দিব্যাঙ্কা। হাড় ভেঙে বেশ কিছুদিনের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী। সুস্থ হতেই ‘কোয়ালিটি টাইম’ কাটাতে বিদেশে গেছেন যুগলে। জানা গেছে ইটালির ফ্লোরেন্সের কাছে একটি হোটেলের সামনে ডাকাতির ঘটনা ঘটেছে। এলাকার একটি গ্রামে থাকবেন বলে পরিকল্পনা করে হোটেলের ঘর খুঁজতে বেরিয়েছিলেন দিব্যাঙ্কা ও তাঁর স্বামী। গোটা বিষয়টি পুলিশকে জানালেও কোন সহায়তা মেলেনি বলে নায়িকার অভিযোগ। ভারতীয় দূতাবাসের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...