Wednesday, June 24, 2026

জম্মু-কাশ্মীরে যমজ শিশুকন্যার দেহ উদ্ধার, গ্রেফতার বাবা!

Date:

Share post:

দেশজুড়ে যখন কন্যাসন্তানের জন্ম, শিক্ষার অধিকার নিয়ে সচেতনতা বাড়ছে বলে দাবী করছে কেন্দ্রীয় সরকার, ঠিক তখনই জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) সম্পূর্ণ অন্য ছবি। সন্তান হিসেবে মেয়ে পছন্দ না করায় যমজ সদ্যোজাতর গলা কেটে নৃশংসভাবে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে।

দিন কয়েক আগে রাজধানী দিল্লিতে সদ্যোজাত দুই ফুটফুটে কন্যাসন্তানকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি ভূস্বর্গে। দুই কন্যা সন্তানের গলার নলি কেটে খুনের ঘটনায় অভিযুক্ত মহম্মদ খুরশিদ নামের ওই ব্যক্তি পুলিশের জেরার মুখে জানান, বংশে কন্যাসন্তান চান না বলেই সদ্যোজাতদের নিজে হাতে খুন করেছেন। ওই ব্যক্তির বাড়ি থেকে শিশুকন্যাদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুঞ্চের চাইজ্জলা কায়ানি গ্রামের এই ঘটনায় হতবাক দেশের সচেতন নাগরিকরা।


Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...