Friday, June 26, 2026

সরকারি জমি দখলের অভিযোগে ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক সহ সভাপতিকে বহিস্কার

Date:

Share post:

ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক সহ সভাপতি গৌতম গোস্বামীকে বহিষ্কার করল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার সতর্ক করে বলেছেন, কোনও অবৈধ কাজের সঙ্গে কোনও নেতা , পদাধিকারী যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে দলে তার জায়গা হবে না। বৃহস্পতিবারের এই সিদ্ধান্ত সেই কথাই প্রমাণ করে দিল। অবৈধভাবে সরকারি জমি দখল করার অভিযোগে গৌতমের নাম জড়িয়ে গিয়েছিল। বেশ কিছুদিন ধরে অভিযোগ ওঠে, কোনও এক অজ্ঞাত কারণে এতদিন পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।

সম্প্রতি মুখ্যমন্ত্রী ডাবগ্রাম-ফুলবাড়িতে জমি দখল নিয়ে প্রকাশ্য বৈঠক থেকে ক্ষোভ প্রকাশ করেন। এরপরই তৎপরতা শুরু হয়। কড়া পদক্ষেপ করে পুলিশ ও স্পেশাল অপারেশেন গ্রুপ। প্রথমে ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করে পুলিশ। তাকেও দল থেকে আগেই বহিষ্কার করা হয়েছে। দেবাশিস গ্রেফতার হওয়ার কয়েকদিনের মধ্যে পুলিশ গৌতম গোস্বামীকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করে। শাসকদলের অন্দরেই বহিষ্কারের দাবি ওঠে। রাজ্য তৃণমূলের নির্দেশে জেলা তৃণমূল অফিসে সাংবাদিক বৈঠক করে বহিষ্কারের কথা জানান, তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপ। এই কড়া অবস্থানে একটা বিষয় স্পষ্ট, যে কোনও অনৈতিক কাজ করলে দল তাকে বহিস্কার করবে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...