Tuesday, April 7, 2026

বহরমপুর আদালতে হঠাৎই উপস্থিত অরিজিৎ সিং, সেলফির হিড়িক বিচারক-আইনজীবীদের

Date:

Share post:

আদালত চত্বর জুড়ে হইহই কাণ্ড! লোকে লোকারণ্য। একজন ‘অভিযুক্তের’ উপস্থিতিতে এক নিমেষে বদলে গেছে আদালতের রোজের ছবিটা। এখানেই থেমে নেই। অভিযুক্তকে ঘিরে চলল সেলফি তোলার হিড়িকও। সেই তালিকায় ঢুকে পড়লেন আইনজীবী থেকে বিচারক সকলেই। কিন্তু কেন? কেই বা সেই বিশেষ অভিযুক্ত?

সেই ‘বিশেষ অভিযুক্তের’ নাম অরিজিৎ সিং। তিনি হাজির হয়েছিলেন মুর্শিদাবার আদালতে। হঠাৎ কেন মুর্শিদাবাদ আদালতে হাজির হন অরিজিৎ সিং? আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালে এক সাংবাদিককে মারধরের অভিযোগ ওঠে অরিজিৎ সিংয়ের বিরুদ্ধে। বহরমপুর থানায়  তাঁর বিরুদ্ধে আইপিসি ৩৪১ ও ৩২৩ ধারায় মামলা চলছে। এই মামলার সূত্র ধরেই মুর্শিদাবাদ আদালতে হাজির হয়েছিলেন অরিজিৎ। তাঁকে আদালত চত্বরে দেখতেই বিচারক থেকে আইনজীবী সেলফি তোলেন। শুধু তাঁরাই নন অরিজিৎ এর সঙ্গে সেলফি তুলতে ভিড় জমান আরও অনেকেই।

আর এই সেলফি সামাজিক মাধ্যমে পোস্ট হতেই শুরু হয়েছে বিতর্ক। অভিযুক্তের সঙ্গে বিচারকের ছবি তোলার হিড়িক, ভালো ভাবে নেননি অনেকেই ৷

আরও পড়ুন- WBCHSE: নয়া উদ্যোগ সংসদের, এবার স্কুলেও হাতে-কলমে সাংবাদিকতার পাঠ

 

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...