Saturday, April 4, 2026

ম্যানেজার্স মিটিং বয়কট মোহনবাগানের, ডার্বি না খেলার সম্ভবনা

Date:

Share post:

মোহনবাগান কি কলকাতা লিগের ডার্বিতে খেলবে ? বৃহস্পতিবার বিকেলের পর থেকেই এই প্রশ্ন ঘুরে বেরাচ্ছে কলকাতা ময়দানে। ১৩ জুলাই ডারবি। ডার্বির আগে ফের বকেয়া নিয়ে বিতর্ক। মোহনবাগানের ডার্বি না খেলার সম্ভবনা। বকেয়া ইস্যুতে বৃহস্পতিবার ম্যানেজার্স মিটিং বয়কট করে মোহনবাগান। ক্লাব সচিব দেবাশিস দত্ত বললেন, ‘‘আমরা ডার্বি নিয়ে একটাও কথা বলছি না। আমাদের বকেয়া ৪৭ লক্ষ টাকা কোথায়? কবে পাব? কলকাতা লিগের ডার্বি। অথচ সমর্থকরা কেন ৫০০, ১২০০ টাকা দিয়ে টিকিট কাটবে?’’

আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, ‘‘আমরা একসঙ্গে বকেয়া অত টাকা দিতে পারব না। সাড়ে ন’লাখ টাকার চেক দেওয়ার জন্য চিঠি দিয়েছি মোহনবাগানকে। অন্যান্য ক্লাবকেও বকেয়া দেওয়া হবে। রইল টিকিটের দাম প্রসঙ্গ। আইএসএলের ম্যাচ কি বিনা পয়সায় দেখেন সমর্থকরা?’’ কলকাতা লিগ এখন বিদেশিহীন। ফলে বাঙালির বড় ম্যাচে এখন আর দেখা যাবে না বিদেশিদের। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা প্রিমিয়ার লিগের ডার্বিতে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। দু’দলই সিনিয়র দলে তরুণ প্রতিভা তুলে আনার লক্ষ্যে তাদের ডেভলপমেন্ট টিম খেলাচ্ছে কলকাতা লিগে।

মরশুমের প্রথম ডার্বিতেও নতুন তারার খোঁজে ময়দান। বিশেষ করে, স্বদেশি ডার্বিতে নতুন বঙ্গ তারকার উত্থানের দিকে নজর থাকবে ময়দানের। মোহনবাগানের ফারদিন আলি মোল্লা, সায়ন দাস, রাজ বাসফোর, তপন হালদার, রাজা বর্মনদের মতো বাঙালিরা যেমন রয়েছেন, তেমনই লাল-হলুদ জার্সিতে লিগে আলো ছড়াচ্ছেন সায়ন বন্দ্যোপাধ্যায়, শ্যামল বেসরা, তন্ময় ঘোষরা। পারফরম্যান্সের নিরিখে এগিয়ে থেকেই বড় ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। সায়নদের দাপটে দু’টি ম্যাচই জিতেছে বিনো জর্জের দল। মোহনবাগান জয়হীন থেকে ডার্বি খেলতে নামছে। তবে ডার্বিতে আগের রেজাল্ট খাটে না। সায়ন-ফারদিনদের নিয়েই ডার্বি-স্বপ্ন সমর্থকদের।


 

Related articles

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...