Thursday, June 25, 2026

অভিযোগের বুথ নম্বরই নেই মানিকতলায়! এক্স হ্যান্ডেলে কল্যাণকে ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

গতকাল, বুধবার বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ ভাবে মিটেছে রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ফলাফল আগামী শনিবার। আর চার কেন্দ্রেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, নিশ্চিত হার বুঝতে পেরে আগেভাগেই অজুহাত খাড়া করার রাস্তায় নেমেছিল বিজেপি। তাই বুধবার ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই বিজেপির তরফে মানিকতলার (Maniktala By Poll) বেশি কয়েকটি বুথে পুনর্নির্বাচনের দাবি তোলা হয়। সাংবাদিক বৈঠক করে ওই বুথগুলিতে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে-সহ রাজ্য নেতৃত্ব। তাঁরা মানিকতলার ৮৯ টি বুথে পুনর্নির্বাচন দাবি করেছিলেন। হাইকোর্টে যাওয়ারও হুমকি দিয়েছিলেন কল্যাণ।

তবে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ছাপ্পা, সন্ত্রাসের অভিযোগ তুলে পুনর্নির্বাচনের যে দাবি করেছিলেন স্ক্রুটিনির পর বৃহস্পতিবার সেই দাবি পত্রপাঠ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। মানিতলার (Maniktala By Poll) একটিও বুথে পুনর্নির্বাচন হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কমিশন। যা নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ সোশাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে। পাশাপাশি কুণালের দাবি, তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডের জয় হবে রেকর্ড ভোটে। দলীয় কর্মী-সমর্থকদের সবুজ আবীর, ফুল, মিষ্টি কিনে রাখার আবেদন জানিয়েছেন। কুণাল ঘোষ অবশ্য ভোটের আগে থেকেই দাবি করে আসছেন, গো-হারা হারবে বুঝতে পেরে নাটক করছেন কল্যাণ চৌবে। তার উপর এদিনের পোস্টে আরও খোঁচা দিয়েছেন তিনি।

এদিন কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লেখেন, “মানিকতলা। নির্বাচন কমিশনের স্ক্রুটিনি শেষ। কোনো বুথে রি–পোল নয়। মিডিয়ায় নাটক করলেও কল্যাণ চৌবে বা তার কোনও প্রতিনিধি আসেনি।’‌ অর্থাৎ বিজেপি অভিযোগ তুললেও নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের পক্ষে সাড়া দেয়নি। এমনকী বিজেপি প্রার্থী এবং কর্মীরা নির্বাচন কমিশনের দফতরেও যাননি বলেই দাবি তৃণমূল নেতার।


এখানেই শেষ নয়, বিজেপির প্রার্থীর নিজের বিধানসভা এলাকা নিয়ে যে কোনও ধারণাই নেই সেটাও বুঝিয়ে দেন মানিকতলা উপনির্বাচনে তৃণমূলের কনভেনর কুণাল ঘোষ। তিনি আরও লেখেন, “কল্যাণ যে নম্বরের বুথে অভিযোগ কাল করেছিল, সেই নম্বরের কোনও বুথই মানিকতলায় নেই। সবাই হাসাহাসি করল। তৃণমূলের সুপ্তি পান্ডের রেকর্ড ভোটে জয় হবে।’”

আরও পড়ুন: বিজেপি নেত্রীর গাড়িচালকের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ! আত্মঘাতী প্রতারিত যুবক

 

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...