Friday, April 3, 2026

নদিয়ায় বিএসএফের মহিলা জওয়ানের রহস্যমৃত্যু! কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্ত শুরু পুলিশের 

Date:

Share post:

ফের রাজ্যে বিএসএফের (BSF) এক মহিলা জওয়ানের অস্বাভাবিক মৃত্যুতে নয়া চাঞ্চল্য! বুধবার রাতে নদিয়ার (Nadia) ধানতলা থানার সীমান্তবর্তী এলাকার দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে পুলিশ (Police) ও বিএসএফের (BSF) অনুমান, নিজের সার্ভিস রাইফেলের গুলিতেই আত্মঘাতী হতে পারেন ওই জওয়ান। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা্ যাবে না বলে জানিয়েছে পুলিশ।

সূত্রের খবর, মৃত জওয়ানের নাম অনামিকা কুমারী (২৫)। বিহারের সর‌ণ জেলার অবতারপুরের বাসিন্দা। তিনি নদিয়ার ধানতলা থানার সীমান্তবর্তী এলাকায় বিএসএফের ৬৮ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। বিএসএফ সূত্রে খবর, বুধবার রাতে সীমান্তে ডিউটিতে ছিলেন অনামিকা। সঙ্গে ছিল তাঁর ইনসাস রাইফেল। আচমকাই রাত সাড়ে ১০টা নাগাদ গুলির শব্দ শুনতে পান অন্য জওয়ানরা। এরপর রাস্তা থেকে উদ্ধার করা হয় গুলিবিদ্ধ অনামিকাকে।

বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি জওয়ানরা স্থানীয় দত্তফুলিয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সহকর্মীরা জানিয়েছেন, অনামিকার মধ্যে কোনও অস্বাভাবিক আচরণ লক্ষ করেননি তাঁরা। কিন্তু আচমকা কেন তিনি এমন পথ বেছে নিলেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে বিএসএফ জওয়ানের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে।


Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...