Saturday, April 4, 2026

তৃতীয় ও ষষ্ঠ শ্রেণিতেই শুধু নতুন বই, বিজ্ঞপ্তি জারি করে জানালো সিবিএসই

Date:

Share post:

নতুন পাঠ্যসূচি অনুসারে তৃতীয় এবং ষষ্ঠ শ্রেণি ছাড়া অন্য কোন ক্লাসের জন্য নতুন পাঠ্য বই কিনতে হবে না। বিজ্ঞপ্তি জারি করে এক্স হ্যান্ডেলে এ কথা জানালো সিবিএসই (CBSE)। এই বিষয়ে দীর্ঘদিন ভুল তথ্যের প্রচার করা হচ্ছে বলেও জানায় বোর্ড।

গত ২২ মার্চ সিবিএসই-র তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং তৃতীয় এবং ষষ্ঠ শ্রেণির জন্য নতুন পাঠ্যবই প্রকাশ করছে। চলতি শিক্ষাবর্ষ থেকে নতুন বই সংশ্লিষ্ট ক্লাসের জন্য ব্যবহার করতে হবে। সেই মতোই ১ এপ্রিল থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস চলছে। জুলাই মাসেই নতুন বই তৃতীয় ও ষষ্ঠ শ্রেণির পড়ুয়ারা পেয়ে যাবে বলে জানিয়েছে বোর্ড। তবে মাঝে সব ক্লাসের পাঠ্যক্রমে পরিবর্তন আসবে বলে ভুয়ো খবর ছড়ায়। বিভ্রান্তি তৈরি হয় পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে। সেই সংশয় এবার দূর করল বোর্ড।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...