Saturday, April 4, 2026

ভাইরাল হতে ফুলশয্যার ভ্লগ! সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত মুহূর্তের ভিডিও শেয়ার নবদম্পতির

Date:

Share post:

‘গোপন কথাটি রবে না গোপনে’, অনলাইন দুনিয়ায় নিজেদের হাসি কান্নার সুখ দুঃখের সব একান্ত আপন মুহূর্ত শেয়ার করে নেওয়ার, সমাজমাধ্যমে তুলে ধরার যে ট্রেন্ড শুরু হয়েছে তাতে নয়া সংযোজন ফুলশয্যার ভিডিও! অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। যা কিছু এতদিন গোপনীয়তার আড়ালে ছিল এবার তাকে প্রকাশ্যে নিয়ে এসে ভাইরাল হলেন নব দম্পতি। ৩১ সেকেন্ডের ভিডিওতে বিয়ের প্রথম রাত নিয়ে আলোচনায় মত্ত যুবক-যুবতী। তাঁদের পোশাক দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে বিছানায় ছড়ানো গোলাপের পাপড়ির মতোই বিয়ের সুগন্ধে মজে রয়েছেন যুগলে। কিন্তু তাই বলে এইভাবে ব্যক্তিগত মুহূর্ত নিয়ে সমাজমাধ্যমে আলোচনা করা যায়? সোশ্যাল মিডিয়া (Social media) জুড়ে মিশ্র প্রতিক্রিয়া।

ভাইরাল হওয়ার নেশায় ভ্লগারদের নানা কীর্তি অনলাইন দুনিয়ায় সকলের সামনে এসেছে। কারোর প্রেমিকা বা স্ত্রীকে চুম্বনের ভিডিও তো কেউ আবার স্ত্রীকে কাতুকুতু দিয়ে আদর করার মুহূর্ত তুলে ধরেছেন। এই ধরনের ভ্লগ যে লক্ষ লক্ষ ভিউ পেয়ে ভাইরাল হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু তাই বলে বিবাহ বাসর বা ফুলশয্যার মত এতটা ব্যক্তিগত মুহূর্তকে সকলের সামনে এতটা খোলামেলা ভাবে আলোচনা করা ভাল চোখে দেখছেন না নেটদুনিয়ার বাসিন্দারা। ভাইরাল ভিডিওতে নবদম্পতির ব্যক্তিগত আলোচনায় বর কনেকে জিজ্ঞাসা করছেন বিয়ের প্রথম রাত নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা। নববধূর উত্তর থেকে শুরু করে বরের কার্যকলাপ যথেষ্ট আপত্তিকর বলেই মন্তব্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশের। কেউ লিখছেন, ‘আর বাকি কী রইল’। কেউ লিখছেন, ‘জানলা দরজা খুলে সবটা জনসমক্ষে নিয়ে আসাটা এখন আর কোন ব্যাপার নয়’। সব মিলিয়ে ভাইরাল ভিডিও ঘিরে তীব্র সমালোচনার শিকার ওই দম্পতি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...