Saturday, April 4, 2026

কলকাতার পরে বাংলার দ্বিতীয় বৃহত্তম শহরকে চেনেন! 

Date:

Share post:

কলকাতা শহরটা নানা দিক দিয়ে পশ্চিমবঙ্গের গর্বের অন্যতম কারণ। কিন্তু আপনি কি জানেন কলকাতার পরেই বাংলার দ্বিতীয় বৃহত্তম শহর (Bengal’s second biggest city) কোনটি? সাধারণ জ্ঞানের প্রশ্নে অনেক সময় এই কথাটা জিজ্ঞাসা করা হয়। তবে ৯৯ শতাংশ মানুষ সঠিক উত্তর দিতে পারেন না। আসলে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহরের কথা বললে, জনসংখ্যার নিরিখে অবশ্যই তা আসানসোল (Asansol)। জানেন, সারা ভারতের থেকে আসানসোলের শিক্ষিত লোকের সংখ্যা বেশি!

আসানসোল নামটি সাঁওতালি ভাষা থেকে এসেছে। ‘আসান’ শব্দের অর্থ হল বড় গাছ এবং ‘সোল’ মানে হল ধান চাষের যোগ্য ভূমি। ভারতের ২০১১ সালের জনগণনা অনুসারে, আসানসোলের জনসংখ্যা ১২ লাখের উপর। এটি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার একটি নগর ও পুরনিগমাধীন অঞ্চল। এখানকার বাসিন্দাদের মধ্যে ৫৩ শতাংশ পুরুষ এবং ৪৭ শতাংশ নারী। এখানকার শিক্ষিত মানুষের সংখ্যা গোটা দেশের মধ্যে সবথেকে বেশি। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৯ শতাংশ এবং মহিলাদের মধ্যে এই হার ৬৬ শতাংশ। পরিসংখ্যান বলছে সারা দেশে যেখানে সাক্ষরতার হার ৫৯.৫ শতাংশ সেখানে আসানসোলের এই সংখ্যাটা প্রায় ৭৩ শতাংশ। এই শহরের সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এর রেল ব্যবস্থা (Railway Service)। কলকাতার সঙ্গে তো বটেই এমনকি উত্তর ভারতের সঙ্গে সংযোগের প্রায় সমস্ত ট্রেন আসানসোলের সঙ্গে যুক্ত। কলকারখানা প্রধান এই শহরেই বহু মানুষের কর্মসংস্থান হয়।


Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...