Monday, April 6, 2026

কোভিড পজিটিভ অক্ষয় কুমার! আপাতত নিভৃতবাসে বলিউড খিলাড়ি

Date:

Share post:

আম্বানি পুত্রের বিয়েতে মন খারাপ বলিউড অভিনেতা অক্ষয় কুমারের (Akshay Kumar)। একদিকে যখন রাজকীয় বিয়ের সব আয়োজন প্রায় সম্পূর্ণ, ঠিক তখনই নিভৃতবাসে যেতে বাধ্য হলেন বিনোদন জগতের ‘খিলাড়ি’। সূত্রের খবর শুক্রবার সকালেই তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তাই মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত ও রাধিকার বিয়েতে যেতে পারবেন না তিনি। আপাতত ডাক্তারি পরামর্শ মেনে বাড়িতেই থাকবেন অভিনেতা।

অনন্ত-রাধিকার বিয়েতে যাচ্ছে না গান্ধী পরিবার! ছোট ছেলের বিয়েতে কত খরচ করলেন মুকেশ আম্বানি?

গত কয়েকদিন ‘সরফিরা’র প্রচারে গিয়ে অসুস্থ বোধ করেন অক্ষয় কুমার। সন্দেহ হওয়ায় কোভিড টেস্ট করান তিনি। যদিও সশরীরে হাজির হতে না পারলেও আম্বানিদের হাই- প্রোফাইল বিয়েতে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা। দেশের ধনকুবেরের ছেলের বিয়েতে যোগ দিতে ইতিমধ্যেই দেশী-বিদেশি তারকা, রাজনীতিক থেকে শুরু করে খেলোয়াড়, শিল্পপতি সকলের আসতে শুরু করেছেন। বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে পৌঁছেছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও বরিস জনসন ছাড়াও সিস্টার্স খোলে এবং কিম কারদাসিয়ান, ব়্যাপার রেমা,ভারতী এন্টারপ্রাইজের চেয়ারম্যান-প্রতিষ্ঠাতা কোটি কোটিপতি সুনীল ভারতী মিত্তল, রাষ্ট্রীয় জনতা দলের সুপ্রিমো লালুপ্রসাদ যাদব প্রমুখ। শহরে পৌঁছেছেন দক্ষিণী তারকা যশ, মহেশ বাবু, রামচরণ তাঁর স্ত্রী উপাসনা, কন্যা ক্লিন কারা। সন্ধেতে বিবাহবাসরে হাজির হবে গোটা বলিউড। শারীরিক অসুস্থতার কারণে সেখানে থাকতে পারবেন না অক্ষয় কুমার।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...