Tuesday, February 24, 2026

২ বছর পর বগটুই গণহত্যা কাণ্ডে চার্জ গঠন, অভিযুক্ত ২ নাবালক-সহ ২৬

Date:

Share post:

অবশেষে বগটুই (Bagtui) গণহত্যাকাণ্ডের চার্জ গঠন হল বীরভূমের রামপুরহাট মহকুমা আদালতে। ঘটনার প্রায় ২ বছর ৪ মাস পর এই মামলার চার্জ গঠন করা হল। আজ, শুক্রবার রামপুরহাট মহকুমা আদালতের ফার্স্ট ট্রাক কোর্টের জেলা অতিরিক্ত দায়রা বিচারকের এজলাসে এই চার্জ গঠন করা হয়। পাশাপাশি এই মামলায় আগামী ১২ ও ১৩ আগষ্ট সাক্ষ্য গ্রহণ ও প্রমাণ প্রদানের দিনও ধার্য করেছে আদালত। এদিন চার্জ গঠনের সময় উপস্থিত ছিলেন সিবিআইয়ের আইনজীবী।

২০২২ সালের ২১ মার্চ ভরসন্ধ্যায় বীরভূমের রামপুরহাটের বগটুই (Bagtui) মোড়ে বোমা,গুলির আঘাতে খুন হন বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ভাদু শেখ। সেই ঘটনার জেরে ওই রাতেই অশান্ত হয়ে ওঠে বগটুই গ্রাম। একটি বাড়িতে আগুন লাগিয়ে ঘুমন্ত শিশু ও মহিলা সহ ১০ জনকে হত্যা করা হয়। ওই সময় যা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন। ক্ষতিপূরণ ঘোষণা করেন।

তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। বগটুই হত্যাকাণ্ডের দুটি দিক। একটি ভাদু শেখের হত্যা এবং অন্যটি হল পুড়িয়ে গণহত্যা। দুটি ঘটনারই তদন্ত করছে সিবিআই। গণহত্যা মামলার তদন্ত করতে গিয়ে অন্যান্য অভিযুক্তদের ৩ জনের নাম উঠে আসে। সেই ৩ অভিযুক্তকে আদালতে হাজির হওয়ার জন্য হুলিয়া জারি করে বগটুই গ্রামে নোটিশ সাঁটাল সিবিআই। দুটি ঘটনাতেই বেশ কয়েকজন অভিযুক্ত এখনও পলাতক। তাদের জন্য নোটশ সাঁটাল হয়েছে গ্রামে। ওই নোটিশে যে ৩ জনের নাম লেখা রয়েছে তারা হল রোহন শেখ, মারফত শেখ ও খুশিল শেখ। রোহন শেখ বগটুইকাণ্ডে অভিযুক্ত ও সিবিআই হেফাজতে তাকাকালীন মৃত লালন শেখের ছেলে। মারফত শেখ নিহত ভাদু শেখের বাবা।

একদিকে নিহত ভাদু শেখের পরিবার এবং অন্যদিকে নিহত ১০ জনের পরিবারের লোকজন এখনও ওই ঘটনায় দোষীদের শাস্তির দাবি করছেন। ফলে সিবিআইয়ের এই নোটিশে গ্রামে চাঞ্চল্য তৈরি হয়েছে। এর আগে বগটুইকাণ্ডে ধৃতদের জেরা করে বেশ কয়েকজনের নাম পেয়েছিল সিবিআই। তারই ভিত্তিতে গ্রেফতার করা হয় নুর আলি শেখ, শের আলি শেখ, আসিফ শেখ, বিকির শেখ, জাসিফ শেখ, সাইদুল শেখ ও জামিলুল শেখ নামে মোট ৭ জনকে। এরা সবাই বগটুইয়ের বাসিন্দা। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। এই ঘটনায় দুই নাবালক সহ ২৬ জনকে গ্রেফতার করে তাদের বিরূদ্ধে মামলা দায়ের করে । মামলা চলাকালীন দুই নাবালক জামিন পায়। লালন সেখ নামে এক অভিযুক্ত ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। শুক্রবার ২৩ জন অভিযুক্তকে রামপুরহাট মহকুমা আদালতের বিচারকের সামনে হাজির করা হয়। এদিন সেই মামলার চার্জ গঠন করা হল।

আরও পড়ুন:বিচ্ছেদের মামলা নিয়ে টানাপোড়েনের জের! হাড়োয়ায় গুলিবিদ্ধ মহিলা, ভর্তি এসএসকেএমে

 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...