Monday, April 6, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) মোহনবাগান কি কলকাতা লিগের ডার্বিতে খেলবে ? বৃহস্পতিবার বিকেলের পর থেকেই এই প্রশ্ন ঘুরে বেরাচ্ছে কলকাতা ময়দানে। ১৩ জুলাই ডারবি। ডার্বির আগে ফের বকেয়া নিয়ে বিতর্ক। মোহনবাগানের ডার্বি না খেলার সম্ভবনা। বকেয়া ইস্যুতে বৃহস্পতিবার ম্যানেজার্স মিটিং বয়কট করে মোহনবাগান।

২) মাঠেই ঝামেলায় জড়ালেন পাঠান ব্রাদার্স। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও সেটাযে মিষ্টি একটা ঝগড়া তা জানাতে ভুললেন না ইরফান পাঠান। অবসরের পর মাঝেমাঝেই মাঠে দেখা যায় ইরফান পাঠান-ইউসুফ পাঠানকে। অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে যে সব প্রতিযোগিতাগুলি হয়, সেগুলিতে খেলেন তাঁরা।

৩) ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ। আর এদিন প্রকাশ্যে এল ডুরান্ড কাপের গ্রুপ বিন্যাস। একই গ্রুপে গত বারের চ্যাম্পিয়ন মোহনবাগান এবং রানার্স ইস্টবেঙ্গল। মোট ছ’টি গ্রুপ হয়েছে এবার। ফাইনাল হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে।

৪) ২০২৫ সালে বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। পাকিস্তানে হওয়ার কথা এই টুর্নামেন্ট। আর সূত্রের খবর, পাকিস্তানে গিয়ে খেলতে নারাজ ভারতীয় দল। জানা যাচ্ছে, ভারতীয় দলের জন্য বিকল্প ভেন্যুর ব্যবস্থা করার দাবি জানায় বিসিসিআই। সূত্রের খবর, ইতিমধ্যে নাকি আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে, ভারতের ম্যাচ আয়োজনের জন্য বিকল্প ভেন্যু হিসাবে দুবাই বা শ্রীলঙ্কার কথা।

৫) ইস্টবেঙ্গলে সই আনোয়ার আলির। আনোয়ারের এই ডিলের সঙ্গে জড়িত এক সূত্রের খবর, বুধবার রাতেই আনোয়ারের সমস্ত কাগজপত্র দেখে তাঁকে সই করিয়েছে লাল-হলুদ। যেখানে উপস্থিত ছিলে ইস্টবেঙ্গল ক্লাবের এক শীর্ষ কর্তা। ছিলেন রঞ্জিত বাজাজও।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...