Saturday, June 27, 2026

হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনার বলি দম্পতি

Date:

Share post:

সাত সকালেই মর্মান্তিক দুর্ঘটনা (Road Accident)। যাত্রীসহ টোটোকে সজোরে ধাক্কা কন্টেনারের, ঘটনাস্থলেই মৃত ২! মৃত ২ জনই টোটোর যাত্রী। ঘটনায় জখম হয়েছেন টোটোর অনান্য যাত্রীরাও।আজ, শুক্রবার সকালে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বংশবাটি মোড় ৩৪ নম্বর জাতীয় সড়কে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

 

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় (Road Accident) মৃতেরা হলেন চণ্ডী সরকার (৭৫) ও পুষ্পা সরকার (৬৩)। বাড়ি সুতি থানার বংশবাটি গ্রামপঞ্চায়েতের আলুয়ানিতে। মৃতরা সম্পর্কে স্বামী ও স্ত্রী। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন টোটো চালক নীলু হালদার (৪৫)। বাড়ি সুতির আলুয়ানি। তিনি বর্তমানে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি।

জানা গিয়েছে, মৃত দম্পতি বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। শুক্রবার সকালে টোটো করে সরকার দম্পতি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে আসছিলেন চিকিৎসা করাতে। বংশবাটি মোড় ৩৪ নম্বর জাতীয় সড়কে ওঠার মুখে উমরপুরের দিক থেকে আসা একটি গাড়ি সঙ্গে টোটোর মুখোমুখি ধাক্কা লাগে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় সরকার দম্পতির।

আরও পড়ুন: বঙ্গ বিজেপিতে সঙ্ঘের চাপ, রাজ্য সভাপতির দৌড়ে এগিয়ে জগন্নাথ!

 

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...